এক্সপ্লোর

Nothing Phone 1 Launched: দু'টি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, 'গ্লিফ ইন্টারফেস', ভারতে এল নাথিং ফোন ১

Nothing Phone 1 : ফোনের নকশা ঘিরে আগেই তৈরি হয়েছিল কৌতূহল। অবশেষে ভারত-সহ বিশ্ব বাজারে প্রকাশ্যে এল নাথিং ফোন ১ (Nothing Phone 1)।

Nothing Phone 1 : ফোনের নকশা ঘিরে আগেই তৈরি হয়েছিল কৌতূহল। অবশেষে ভারত-সহ বিশ্ব বাজারে প্রকাশ্যে এল নাথিং ফোন ১ (Nothing Phone 1)। লন্ডন-ভিত্তিক কোম্পানি নাথিংয়ের প্রথম স্মার্টফোন এই মডেল। ফোনের স্বচ্ছ ব্যাক প্যানেল এই ডিভাইসকে বাকিদের থেকে আলাদা করেছে।

Nothing Phone 1 Launched: কী পাবেন ফোনে ? 
এই ফোনে তাক লাগাবে এর 'গ্লিফ ইন্টারফেস'। এতে এলইঢি স্ট্রিপ ব্যবহার করেছে কোম্পানি। যার ফলে সহজেই ব্যবহারকারী একেক ধরনের আলোর মাধ্যমে নোটিফিকেশন বেছে নিতে পারেন। হ্যান্ডসেটে রয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট-সহ একটি ৬.৫৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ফোনে পাবেন একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট। এ ছাড়াও ভালো ছবি তোলার জন্য ফোনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের দুটি পিছনের ক্যামেরা। ফোনে ৩৩ ওয়াটের দ্রুত চার্জিং-সহ ৪৫০০ এমএএইচের ব্যাটারি রয়েছে৷

Nothing Phone 1: কোথায় পাবেন, ভারতে এই ফোনের দাম

ভারতে নাথিং ফোন ১ (Nothing Phone 1)এর দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। কোম্পানির ৮জিবি RAM-১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে এই দাম। পাশাপাশি এর  ৮জিবি RAM-২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে গেলে ৩৫,৯৯৯ টাকা দিতে হবে আপনাকে। এর সেরা ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১২ জিবি RAM-২৫৬ জিবি স্টোরেজ। ৩৮,৯৯৯ টাকায় এই মডেল কিনতে পারবেন ক্রেতা। ২১ জুলাই সন্ধ্যে ৭টা থেকে ফ্লিপকার্টে (Flipkart)এ কালো ও সাদা রঙের বিকল্পে পাবেন এই ফোন।

Nothing Phone 1: কী বৈশিষ্ট্য রয়েছে ফোনে ? 
ডুয়াল-সিম (ন্যানো) এই ফোন চলে অ্যান্ড্রয়েড ১২-এ। এতে পাবেন ১২০ হার্টজের রিফ্রেশ রেট ছাড়াও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা। ৬.৫৫ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে। স্মার্টফোনের পিছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস। অন্যান্য ডিসপ্লে বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এইচডিআর ১০ প্লাসের সাপোর্ট ছাড়াও ৪০২ পিপিআই ঘনত্ব। পাশাপাশি ফোনে পাবেন ১২০০ নিটের দারুণ উজ্জ্বলতা। এই স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট ১২জিবি পর্যন্ত LPDDR5 RAM দেয়।

Nothing Phone 1: ক্যামেরা কেমন ফোনে ?

অপটিক্সের জন্য নথিং ফোন ১-এ দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সহ একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রথম ৫০মেগাপিক্সেল Sony IMX766 সেন্সরটি ƒ/1.88 অ্যাপারচার লেন্সের সাথে যুক্ত। এটি OIS এর পাশাপাশি EIS ইমেজ স্ট্যাবিলাইজেশনের সঙ্গে পাওয়া যায়। দ্বিতীয় ৫০মেগাপিক্সেল সেন্সর হল Samsung JN1। এটি ƒ/২.২ অ্যাপারচারের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। এটি EIS ইমেজ স্ট্যাবিলাইজেশন, ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ও একটি ম্যাক্রো মোড সহ দিচ্ছে কোম্পানি। ফোনটিতে প্যানোরামা নাইট মোড, পোর্ট্রেট মোড, সিন ডিটেকশন, এক্সট্রিম নাইট মোড ও এক্সপার্ট মোড সহ বিভিন্ন ফিচার রয়েছে। সামনের দিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ƒ/২.৪৫ অ্যাপারচার লেন্স সহ একটি ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর রয়েছে।

আরও পড়ুন : Samsung Galaxy S23: লঞ্চের আগেই তথ্য ফাঁস, স্যামসাঙের নতুন ফ্ল্যাগশিপে থাকবে না এই স্পেকস

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget