এক্সপ্লোর

Offline Gmail: ইন্টারনেট ছাড়াই পাঠাতে পারবেন ইমেল, জিমেলের নতুন ফিচারে রয়েছে আরও চমক

Gmail Without Internet: ইন্টারনেট না থাকলেও পাঠানো যাবে ইমেল। এর পাশাপাশি দেখাও যাবে মেল। গুগল কর্তৃপক্ষ জিমেলের জন্য লঞ্চ করেছে নতুন ফিচার।

কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইমেল মাধ্যম হল জিমেল (Gmail)। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী ১.৮ বিলিয়নের বেশি ইউজার রয়েছে জিমেল (Gmail)-এর। এর মধ্যে ৭৫ শতাংশেরও বেশি মানুষ তাঁদের স্মার্টফোনেই Gmail ব্যবহার করেন। আর এই ইউজারদের কথা মাথায় রেখেই এবার গুগল কর্তৃপক্ষ অফলাইনে জিমেল (Offline Gmail) ব্যবহারের নতুন ফিচার নিয়ে এসেছে। অর্থাৎ ইন্টারনেট না থাকলেও আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে মেল দেখতে পারবেন। ইমেল চেক করার জন্য আর স্ট্রং ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। মূলত মোবাইল ইউজারদের সুবিধার্থেই এই ফিচার চালু হয়েছে। কারণ ফোনে অনেকসময়েই ইন্টারনেট সমস্যা করে। অথচ গুরুত্বপূর্ণ ইমেল চেক করার ব্যাপার থাকে। তাই এবার থেকে ইন্টারনেট ছাড়াই ইমেল দেখার অপশন নিয়ে এসেছে গুগল কর্তৃপক্ষ। শুধুমাত্র জিমেল চেক করা নয়, মেল পাঠাতেও পারবেন গ্রাহক।

কীভাবে ইন্টারনেট না থাকলেও জিমেল চেক করবেন

১। প্রথমে mail.google.com-এ যেতে হবে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে গুগল ক্রোমেই একমাত্র এই জিমেল অফলাইন কাজ করবে। আর যদি ইউজার নরমাল মোডে থাকেন, অর্থাৎ Incognito মোডে না থাকেন, তাহলেই জিমেলের এই নতুন ফিচার কাজ করবে।

২। এবার নিজের জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে ঢুকে গেলে প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। অথবা আপনি যেতে পারেন Cogwheel বাটনে। এরপর ‘see all settings’ অপশনে ক্লিক করতে হবে।

৩। এরপর ওই পেজে থাকা অফলাইনে ট্যাবে ক্লিক করতে হবে। তারপর Enable offline mail এই চেকবক্সে ক্লিক করতে হবে। এই চেকবক্সে ক্লিক করলেই জিমেল ইউজারদের সামনে নতুন সেটিংসের অপশন খুলে দেবেন।

৪। এবার সময়সীমা বেছে নেওয়ার পালা। অর্থাৎ কতদিনের জন্য আপনি ইমেল সিঙ্ক করতে চাইছেন, সেটা জিমেলের মধ্যে বেছে নিতে হবে। এরপর আপনাকে এটাও দেখিয়ে দেওয়া হবে যে ডিভাইসে কতটা স্পেস রয়েছে। সেই সঙ্গে জানতে চাওয়া হবে সে আপনি ডিভাইসে অফলাইন জমেল ডেটা রাখতে চান, নাকি মুছে ফেলতে চান।

৫। এই সমস্ত অপশন দেখে বেছে নেওয়ার পর ‘save change’ অপশন ক্লিক করলেই আপনার ডিভাইসে অফলাইন জিমেল অ্যাক্টিভেট হয়ে যাবে।

আরও পড়ুন- উইন্ডোজ ৮.১ বন্ধ করতে চলেছে মাইক্রোসফট, জানুন বিস্তারিত

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget