এক্সপ্লোর

Microsoft Windows 8.1: উইন্ডোজ ৮.১ বন্ধ করতে চলেছে মাইক্রোসফট, জানুন বিস্তারিত

Windows 8.1: আগামী বছর উইন্ডোজ ৮.১ এর সাপোর্ট বন্ধ করতে চলেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ২০২৩ সালের ১০ জানুয়ারি উইন্ডোজ ৮.১ বন্ধ হবে।

কলকাতা: উইন্ডোজ ১১ (Windows 11) ইতিমধ্যেই লঞ্চ করেছে মাইক্রোসফট (Microsoft)। এর পাশাপাশি রমরমিয়ে চলছে উইন্ডোজ ১০ (Windows 10)। আর এর মাধ্যমেই মাইক্রোসফট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে তারা তাদের পুরনো কোনও ভার্সান এবার বন্ধ করবে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। এবার উইন্ডোজ ৮.১ (Windows 8.1) বন্ধ করতে চলেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। তবে এখনই নয়। শোনা যাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি মাসে উইন্ডোজ ৮.১ বন্ধ করতে চলেছে মাইক্রোসফট। অর্থাৎ আগামী বছর জানুয়ারি মাস থেকে আর উইন্ডোজ ৮.১- এর সাপোর্ট এবং আপডেট পাবেন না ব্যবহারকারীরা। যাঁরা এখনও উইন্ডোজ ৮.১ ভার্সান ব্যবহার করেন আগামী মাস থেকে তাঁদের কাছে নোটিফিকেশন পাঠাবে মাইক্রোসফট কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, উইন্ডোজ ৮- এর সাপোর্ট বন্ধ হয়েছে ২০১৬ সালের ১২ জানুয়ারি। আর উইন্ডোজ ৮.১ – এর আপডেট বন্ধ হবে ২০২৩ সালের ১০ জানুয়ারি।

মাইক্রোসফট সংস্থা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে তাদের Microsoft 365 App ওই নির্দিষ্ট তারিখের (১০ জানুয়ারি,২০২৩) পর আর উইন্ডোজ ৮.১ – এর কোনও আপডেট সাপোর্ট দেবে না। শেষ মুহূর্তে যাতে ব্যবহারকারীদের কোনও অসুবিধা না হয় সেইজন্য সময় থাকতে থাকতেই নতুন ভার্সানের উইন্ডোজ ইনস্টল করার পরামর্শও দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই মাইক্রোসফট সংস্থা তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার চিরকালের জন্য বন্ধ করেছে। তার বদলে এসেছে মাইক্রোসফট এজ ব্রাউজার।

আপাতত মাইক্রোসফটের তরফে ইউজারদের জানানো হয়েছে যে যাঁরা উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহার করেন, তাঁরা যেন সিস্টেম উইন্ডোজ ১১ আউট অফ দ্য বক্স ভার্সানে আপডেট করে নেন। এর পাশাপাশি মাইক্রোসফট সংস্থা এও জানিয়েছে যে ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০- এর মেয়াদ রয়েছে। অর্থাৎ আপনি যদি বর্তমানে নতুন করে ডেস্কটপ কেনার কথা ভাবেন তাহলে সেখানে উইন্ডোজ ১১ আউট অফ দ্য বক্স ভার্সান থাকাই বাঞ্ছনীয়। নাহলে আগামী তিন বছরের মধ্যে ফের আপনাকে উইন্ডোজ ভার্সান আপডেট করতে হবে।

আরও পড়ুন- সাবধান! আপনার ব্যক্তিগত তথ্যে উঁকি দিচ্ছে 'Slice Payment App', সতর্কবার্তা গুগলের

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget