এক্সপ্লোর

Poco Smartphones: কেমন হতে চলেছে পোকো এক্স৬ প্রো ফোনের ক্যামেরা এবং ডিসপ্লে? দেখে নিন লঞ্চের আগে

Poco X6 Series: জানা গিয়েছে, পোকো এক্স৬ প্রো ফোনটি রেডমি কে৭০ই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ইতিমধ্যেই পোকো এক্স৬ প্রো ফোনের বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

Poco Smartphones: পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series) আগামী ১১ জানুয়ারি ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে পোকো এক্স৬ (Poco X6) এবং পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই দুই ফোন। গতবছর ফেব্রুয়ারি মাসে পোকো এক্স৫ সিরিজ লঞ্চ হয়েছিল। সেখানে ছিল পোকো এক্স৫ এবং পোকো এক্স৫ প্রো- এই দুই ফোন। এবার আসছে তারই সাকসেসর মডেল। জানা গিয়েছে, পোকো এক্স৬ প্রো ফোনটি রেডমি কে৭০ই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। ইতিমধ্যেই পোকো এক্স৬ প্রো ফোনের বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন জেনে নেওয়া যাক, কেমন হতে চলেছে এই ফোন। 

পোকো এক্স৬ প্রো ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক 

এক্স মাধ্যমের একটি পোস্টে পোকো ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে  যে, পোকো এক্স৬ প্রো ফোনে থাকতে চলেছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে 2x lossless in-sensor zoom ফিচারের সাপোর্ট। এছাড়াও জানা গিয়েছে, পোকো এক্স৬ প্রো ফোনে 1.5K AMOLED প্যানেল থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হতে পারে সর্বোচ্চ ১২০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকতে পারে। শাওমির নতুন HyperOS out-of-the-box- এর সাপোর্ট থাকবে নতুন পোকো এক্স৬ প্রো ফোনে। আর লঞ্চের পর ভারতে ক্রেতারা এই ফোন কিনতে পারবেন ফ্লিপকার্ট থেকে। 

পোকো এক্স৬ প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। এছাড়াও অনুমান করা হচ্ছে, এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। পোকো এক্স৬ প্রো ফোনে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। কালো, ধূসর এবং হলুদ রঙে এই ফোন লঞ্চ হতে পারে এবং দাম হতে পারে আনুমানিক ২৯,৫০০ টাকা। পোকো এক্স৬ প্রো ফোনের হলুদ রঙের ভ্যারিয়েন্টে একটি ভেগান লেদার ফিনিশ থাকবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ, তার আগেই দেশে ১০ হাজার টাকা দাম কমল গ্যালাক্সি এস২৩ সিরিজের

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget