এক্সপ্লোর

Realme 12X 5G: ভারতে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

Realme Smartphones: গত ২১ মার্চ চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে ভারতে। 

Realme 12X 5G: রিয়েলমি ১২এক্স ৫জি (Realme 12X 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২ এপ্রিল। আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি ১২ সিরিজের (Realme 12 Series) এই ৫জি ফোনের (5G Phone) দাম সম্পর্কে জানা গিয়েছে। জানা গিয়েছ, রিয়েলমি ১২এক্স ৫জি ফোন ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে লঞ্চ হতে চলেছে। এই ফোনে একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এছাড়াও এই ফোন পরিচালিত হবে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসরের সাহায্যে। রিয়েলমি সংস্থা জানিয়েছে, ভারতে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের দাম ১২ হাজার টাকার মধ্যে হবে। এই ফোনে একটি ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এছাড়াও থাকবে ডুয়াল স্পিকার। বলা হচ্ছে, রিয়েলমি ১২এক্স ৫জি প্রথম ফোন হতে চলেছে যেখানে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে কিন্তু দাম হবে ১২ হাজার টাকার মধ্যে। গত ২১ মার্চ চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে ভারতে। 

রিয়েলমি ১২এক্স ফোনের প্রসেসরের সঙ্গে VC cooling ফিচার যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও রিয়েলমি ১২ সিরিজের এই ৫জি ফোনে থাকতে চলেছে বিশেষ Air Gesture ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ফোনে স্পর্শ না করে অর্থাৎ ফোনের সঙ্গে কোনওরকম ফিজিক্যাল কনট্যাক্ট না করে, ডিভাইস না ছুঁয়েই আপনি তা ব্যবহার করতে পারবেন। আগামী ২ এপ্রিল ভারতীয় সময় দুপুর ১২টায় রিয়েলমি ১২এক্স ৫জি ফোন লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। 

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে আরও একটি ফোন 

পয়লা এপ্রিল ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোন। জানা গিয়েছে, সেদিন সন্ধে ৬টা ৩০ মিনিটে এই ফোন লঞ্চ হবে দেশে। Dark Chrome এবং Celadon Marble- এই দুই রঙে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোন। এই ফোনে থাকতে চলেছে ৮ জিবি র‍্যাম, ১০০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে। আর ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজের পরিমাণ। ওয়ানপ্লাস নর্ড সিই৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোন। 

আরও পড়ুন- আইফোন ১৪ কিনতে পারবেন ৬০ হাজার টাকারও কমে ! কোথায় পাবেন এত ছাড়? আর কী কী সুযোগ রয়েছে? 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget