এক্সপ্লোর

Realme Smartphone: ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের আভাস রিয়েলমির, শক্তিশালী মডেল আনতে চলেছে সংস্থা

New Realme Smartphone Series: নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে এই আভাস দিলেও কোন ফোন আসতে চলেছে এবং কবে সেই প্রসঙ্গে রিয়েলমি সংস্থা কিছু ঘোষণা করেনি আনুষ্ঠানিক ভাবে।

Realme Smartphone: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২এক্স ৫জি (Realme 12X 5G) ফোন। এবার আরও একটি নতুন ফোন লঞ্চের আভাস দিয়েছে রিয়েলমি (Realme) সংস্থা। বেশ তাড়াতাড়িই এই ফোন (New Realme Smartphone) ভারতে লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে। তবে কোন ফোন রিয়েলমি ভারতে লঞ্চ করবে এবং কবে লঞ্চ করবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে, রিয়েলমি জিটি ৬- (Realme GT 6) এই ফোন ভারতের বাজারে দ্রুত লঞ্চ হতে পারে। বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস (BIS)। এপ্রিল মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি ৬, এমনটাই অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি ইন্ডিয়া (Realme India) এক্স মাধ্যমে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা ঘোষণা করেছে। এক্স মাধ্যমে প্রকাশিত টিজার অনুসারে রিয়েলমির এই নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। 

 

রিয়েলমি জিটি ৬ 

এই ফোন পরিচালিত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এক্স জেন ৩ প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে ৫৫০০ এমএএইচের একটি ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

রিয়েলমি ১২এক্স ৫জি 

এই ফোনে ৬.৭২ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি একটি IPS LCD স্ক্রিন যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। রিয়েলমি ১২এক্স ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। 

রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১১,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন- ভারতে আসছে ভিভো এবং আইকিউওও- এর দু'টি নতুন ফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget