এক্সপ্লোর

Realme Smartphone: ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমির নতুন ফোন, থাকতে পারে ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, কোন মডেল লঞ্চের সম্ভাবনা?

Realme C65: প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান, রিয়েলমি সংস্থা তাদের 'সি' সিরিজের একটি ফোন লঞ্চ করতে পারে ভারতে। রিয়েলমি সি৬৫ লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Realme Smartphones: শোনা যাচ্ছে, ভারতে রিয়েলমির (Realme) একটি ফোন (Smartphone) লঞ্চ হবে যেখানে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। অনুমান করা হচ্ছে, হয়তো রিয়েলমি সি৬৫ (Realme C65) ফোন এই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল রিয়েলমির এই ফোন ভিয়েতনামে লঞ্চ হবে। ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা, আর হলে কবে নাগাদ হতে পারে সেই প্রসঙ্গে কোনও তথ্যই এখনও জানা যায়নি। রিয়েলমি সংস্থার তরফেও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে একটা বিষয় অনুমান করা হচ্ছে যে, রিয়েলমি সি৬৫ ফোন গ্লোবাল মার্কেটে যেভাবে লঞ্চ হবে সেই ভ্যারিয়েন্টই ভারতে লঞ্চ হতে পারে। 

সম্প্রতি 91Mobiles Hindi- র একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, রিয়েলমি সংস্থা ভারতে এমন একটি ফোন লঞ্চ করতে চলেছে যেখানে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। আর এই ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার মধ্যে। অর্থাৎ রিয়েলমির এই ফোন একটি বাজেট সেগমেন্টের মডেল হতে চলেছে। রিয়েলমি সি৬৫ ফোন যদি লঞ্চ হয় তাহলে সেটি হবে রিয়েলমি সি৫৫ ফোনের সাকসেসর মডেল। ২০২৩ সাল অর্থাৎ গতবছর মার্চ মাসে রিয়েলমি সি৫৫ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই সেগমেন্টে এটিই ছিল প্রথম ফোন যেখানে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ছিল। 

এর আগে রিয়েলমি সংস্থা জানিয়েছে ভিয়েতনামে রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছ গ্যালাক্সি ব্ল্যাক এবং বায়োলেট- এই দুই রঙে। সঙ্গে থাকবে শিমারিং গ্লসি ফিনিশ অর্থাৎ চকচকে ভাব। ভিয়েতনামের পাশাপাশি রিয়েলমি সি৬৫ ফোন লঞ্চ হতে চলেছে ফিলিপিন্স, মালয়েশিয়া, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায়। এই ফোনে ডায়নামিক বাটন ফিচার এবং এয়ার জেসচার সাপোর্ট থাকবে সেকথা আগেই জানা গিয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে রিয়েলমি সি৬৫ ফোনে। এই ফোন ৭.৬৪ মিলিমিটার পুরু হতে পারে। ফোনের ডিসপ্লের উপরের দিকের বর্ডারের মাঝ-বরাবর একটি হোল পাঞ্চ কাট আউট থাকবে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকবে। 

অন্যদিকে টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স মাধ্যমে দাবি করেছিলেন রিয়েলমি সি৬৫ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। আর থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। একটি ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে রিয়েল সি৬৫ ফোনে। 

আরও পড়ুন- ভারতে হাজির ওয়ানপ্লাস নর্ড সিই ৪, দাম কত এই ফোনের? কী কী ফিচার রয়েছে? 

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget