এক্সপ্লোর

Realme 4G Phone: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ৪জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Realme Note 50 4G: এই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। একনজরে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন।

Realme 4G Phone: রিয়েলমি নোট ৫০ ৪জি (Realme Note 50 4G) ফোন ভারতে লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। যদিও রিয়েলমি (Realme Smartphones) সংস্থা এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি। তবে রিয়েলমি নোট ৫০ ৪জি ফোন সম্পর্কে সম্ভাব্য বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। বিভিন সূত্রে শোনা যাচ্ছে, রিয়েলমির এই ৪জি ফোনের দাম ৭০০০ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যে শুরু হতে পারে। ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে সেগুলি কোন কোন দেশ সেই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি নোট ৫০ ৪জি ফোনের নাম দেখা গিয়েছে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে যেমন Eurasian Economic Commission (EEC) এবং তাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে। এর থেকেই অনুমান, ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশে রিয়েলমির এই ৪জি ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, সম্ভবত একই দিনে। 

রিয়েলমি নোট ৫০ ৪জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি Unisoc চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। ভার্চুয়াল র‍্যামের পরিমাণ ৪ জিবি। আর থাকতে পারে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। 
  • রিয়েলমির এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে বলেও শোনা গিয়েছে। 

অন্যদিকে শোনা গিয়েছে, ৩ জানুয়ারি একটি নতুন ফোন ভারতে লঞ্চ করবে রিয়েলমি সংস্থা। অনুমান, রিয়েলমি ১২ প্রো অথবা রিয়েলমি ১২ প্রো প্লাস- এই দুটোর মধ্যে কোনও একটি ফোন লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি সংস্থার তরফে। তবে আসন্ন ফোনে একটি পেরিস্কোপ লেন্স থাকবে একথা আগেই জানিয়েছে রিয়েলমি। এছাড়াও কিছুদিন আগেই ভারতে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন লঞ্চ করেছে সংস্থা। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ডার্ক পার্পল এবং সানি ওয়েসিস- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৭ ৫জি ফোন। এই ফোনেরই ৪জি ভ্যারিয়েন্ট আবার লঞ্চ হয়েছে ইন্দোনেশিয়ায়। 

আরও পড়ুন- মোটো জি৩৪ ৫জি ভারতে লঞ্চ হতে চলেছে দ্রুত, এই ফোনে কী কী ফিচার থাকতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget