এক্সপ্লোর

Redmi A1 Plus: ভারতে লঞ্চ হয়েছে নতুন ফোন, রেডমি এ১ প্লাস, দাম কত, কী কী ফিচার রয়েছে দেখে নিন

Redmi Smartphone: রেডমি এ১ প্লাস ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট।

Redmi A1 Plus: রেডমির (Redmi) নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির নতুন ফোন রেডমি এ১ প্লাস (Redmi A1+) লঞ্চ হয়েছে দেশে। রেডমির এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তিনটি রঙে রেডমির এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ফোনের পিছনের অংশে রয়েছে একটি leather texture finish। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে AI ফিচার সম্পন্ন ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট। দুটো র‍্যাম এবং সর্বোচ্চ ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে রেডমি এ১ প্লাস ফোন। 

ভারতে রেডমি এ১ প্লাস ফোনের দাম এবং উপলব্ধতা

এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৯৯৯ টাকা। কালো, হাল্কা নীল এবং হাল্কা সবুজ রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১ প্লাস ফোন। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি এই ফোন কেনা যাবে Mi.com, Mi Home stores এবং শাওমির রিটেল পার্টনারদের থেকে। ১৭ অক্টোবর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি এ১ ফোন। সেই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৪৯৯ টাকা। 

রেডমি এ১ প্লাস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে। এই ফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। রেডমি এ১ প্লাস ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৩ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। 
  • AI ফিচার সম্পন্ন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমি এ ১ প্লাস ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর নচ ডিজাইনের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • রেডমি এ১ প্লাস ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচার। একবার পুরো চার্জ দিলে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং ৩০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইমের সুবিধা পাওয়া যায়। এই ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে রেডমির এই নতুন ফোনে রয়েছে ৪জি এলটিই, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ ৫, GPS/ A-GPS, Glonass, Beidou এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে ২০টিরও বেশি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- Jio 5G চলবে কেবল এই স্মার্টফোনগুলিতে, তালিকায় আপনার ফোন আছে কি ?

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget