এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, দাম কত পারে?

Samsung Galaxy A05s: স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এখানে।

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ০৫এস (Samsung Galaxy A05s) ভারতে লঞ্চ হতে চলেছে ১৮ অক্টোবর। সূত্রের খবর, এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে। এই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনে কী কী ফিচার থাকতে পারে একনজরে দেখে নেওয়া যাক। 

স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। জলের বিন্দুর মতো নচ ডিজাইন থাকতে পারে ডিসপ্লের উপর এবং সেখানে সেলফি ক্যামেরা সেট করা থাকতে পারে। 
  • স্যামসাংয়ের এই ফোনের রেয়ার বা ব্যাক প্যানেল সংস্থার ফ্লোটিং ক্যামেরা সিস্টেম থাকতে পারে। এই ক্যামেরা ফিচার অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সমতুল্য। 
  • স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এখানে। এছাড়া ২ মেগাপিক্সেলের দু'টি মাইক্রো এবং ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরে থাকতে পারে। 
  • এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে র‍্যাম প্লাস ফিচারের সাহায্যে ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • হাল্কা সবুজ, হাল্কা বেগুনি এবং কালো রঙে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোন লঞ্চ হতে পারে। 
ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোন
 
ওয়ানপ্লাস সংস্থা তাদের ফোল্ডেবল ফোন ওয়ানপ্লাস ওপেন লঞ্চ করতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ১৯ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে মুম্বইয়ের একটি ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। Emerald Eclipse এবং Voyage Black- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোন। এই ফোন লঞ্চের মাধ্যমেই ফোল্ডেবল ফোনের দুনিয়ায় ওয়ানপ্লাস সংস্থার অভিষেক ঘটতে চলেছে। 
 
সম্প্রতি ভারতে একটি ফোন ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছে
 
ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৪,৯৯৯ টাকা। Cream Gold, Misty Pink, Sleek Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোন। কেনা যাবে সংস্থার অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। ২২ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৬টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 
 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget