এক্সপ্লোর

Samsung Galaxy Buds2 Pro: ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর দাম কত? দেখে নিন বিভিন্ন অফার

TWS Stereo Earbuds: স্যামসাং গ্যালাক্সি র আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস।

Earbuds: গত ১০ অগস্ট ছিল স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট (Galaxy Unpacked Event)। সেখানে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো (Samsung Galaxy Buds 2 Pro)। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের (TWS Stereo Earbuds) দাম এবং বিভিন্ন অফার ও ফিচার- স্পেসিফিকেশন দেখে নিন একনজরে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম ও বিভিন্ন অফার

এই ইয়ারবাডসের দাম ১৭,৯৯৯ টাকা। গ্রাফাইট, হোয়াইট বা সাদা এবং বোরা পার্পল- এই দুই রঙে পাওয়া যাবে গ্যালাক্সি বাডস ২ প্রো। আগামী ১৬ অগস্ট থেকে ইয়ারবাডসের প্রি-বুকিং করা যাবে। জানা গিয়েছে, এই ইয়ারবাডসের প্রি-বুকিং করা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন প্রথম সারির অনলাইন ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে।  একই দিন থেকে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এর প্রি-বুকিংও শুরু হবে।  

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস- এর ক্ষেত্রে দেশের প্রথম সারির ব্যাঙ্কের তরফে ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ১৪,৯৯৯ টাকা দাম হবে এই ইয়ারবাডসের। এছাড়াও যাঁরা এই ইয়ারবাডসের জন্য প্রি-বুকিং করবেন তাঁরা স্যামসাং ওয়্যারলেস চার্জার প্যাড কিনতে পারবেন ৪৯৯ টাকায় (ছাড় যুক্ত দাম)। এর আসল দাম ২৯৯৯ টাকা। এর পাশাপাশি পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলেও এই ইয়ারবাডস কেনার ক্ষেত্রে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।  

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • হাল্কা ওজনের এই নতুন ইয়ারবাডস আকার, আয়তনেও গ্যালাক্সি বাডস প্রো- এর তুলনায় অন্তত ১৫ শতাংশ ছোট। এর ওজন মাত্র ৫.৫ গ্রাম।
  • স্যামসাংয়ের এই ইয়ারবাডস একটি IPX7 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসটয়ান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো বা জলের ক্ষেত্রে এই ইয়ারবাডস নষ্ট হবে না। সেভাবেই বিশেষ কোটিং দেওয়া রয়েছে ইয়ারয়াবডসের উপর।
  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ভয়েস ডিটেক্ট এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড ফিচারের সাপোর্ট।
  • প্রতিটি ইয়ারবাডসে ৬১ এমএএইচ ব্যাটারি রয়েছে। চার্জিং কেসে রয়েছে ৫১৫ এমএএইচ ব্যাটারি।
  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলে ১৪ ঘণ্টা আর বন্ধ থাকলে ১৫ ঘণ্টা পর্যন্ত টক টাইম দিতে পারে স্যামসাং গ্যালাক্সির এই নতুন ইয়ারবাডস।

আরও পড়ুন- ভারতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫, গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো- এর দাম কত? কবে থেকে শুরু হচ্ছে প্রি-বুকিং

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget