এক্সপ্লোর

Samsung Galaxy S24 Series: স্যামসাংয়ের 'গ্যালাক্সি আনপ্যাকড' ইভেন্ট কবে? কবেই বা লঞ্চ হবে গ্যালাক্সি এস২৪ সিরিজ? কীভাবে করবেন প্রি-বুকিং?

Smartphones: শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের তুলনার নতুন গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের দাম নাকি কম হবে। তবে এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ কিছুই ঘোষণা করেনি।

Samsung Galaxy S24 Series: প্রতি বছরই দক্ষিণ কোরিয়ার টেক সংস্থা স্যামসাং তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের (Samsung Galaxy Unpacked Event) আয়োজন করে। এবছরও তার অন্যথা হয়নি। আগামী ১৭ জানুয়ারি, ২০২৪- স্যামসাংয়ের এই বছরের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট হতে চলেছে। সেখানে স্যামসাং কর্তৃপক্ষ গ্যালাক্সি এআই বিষয়টি প্রকাশ্যে আনবে বলে শোনা গিয়েছে ইতিমধ্যেই। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) লঞ্চের কথা রয়েছে। এই সিরিজের ফোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার (AI Features) যুক্ত থাকবে বলে জানা গিয়েছে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ। অনুমান, ১৭ জানুয়ারি স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টেই লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ। স্যামসাং গ্যালাক্সি এস২৪, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা- এই তিনটি ফোন লঞ্চের কথা রয়েছে। ইতিমধ্যেই এই ফোনগুলির জন্য ভারতে প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। ক্যালিফোর্নিয়ায় স্যামসাং গ্যালাক্সির আনপ্যাকড ইভেন্ট হবে, ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং, যেখানে স্মার্টওয়াচের মতো একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে আরও অনেক চমক থাকতে পারে ইউজারদের জন্য। 

কোথায় কীভাবে করা যাবে প্রি-বুকিং

আগ্রহী গ্রাহকরা স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-বুকিং করতে পারবেন গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের জন্য। এখানে গ্রাহকদের Next Galaxy VIPPASS- এটি কিনতে হব ১৯৯৯ টাকার বিনিময়ে। এই পাসের সাহায্যেই ১৭ জানুয়ারি গ্লোবাল লঞ্চ এবং ভারতে লঞ্চ (সম্ভাব্য) হয়ে গেলে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোন কিনতে পারবেন। যে ভ্যারিয়েন্ট পছন্দ সেটাই কেনা যাবে। প্রি-বুকিংয়ের মাধ্যমে গ্রাহকরা যে শুধু আগেভাগে রিজার্ভেশন করছেন তাই নয়, কিছু রিওয়ার্ডও পেতে পারেন তাঁরা। এক্সচেঞ্জ অফার হিসেবে ৫০০০ টাকা পেতে পারেন ক্রেতারা। এছাড়াও পেতে পারেন গ্যালাক্সি এস২৪- এর স্পেশ্যাল এডিশন এবং স্মার্টফোনের 'আর্লি ডেলিভারি'। এছাড়াও স্যামসাংয়ের তরফে আরও ছাড় কিংবা উপহার থাকতে পারে ক্রেতাদের জন্য। প্রি-বুকিং করলে এইসব সুবিধা পাওয়া যাবে। তবে এই প্রসঙ্গে বিশদে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের দাম

শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের তুলনার নতুন গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের দাম নাকি কম হবে। তবে এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ কিছুই ঘোষণা করেনি। তবে সব কিছু পেরিয়ে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের মূল আকর্ষণ হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। এখন এই স্মার্টফোন সিরিজ লঞ্চের অপেক্ষায় রয়েছেন গ্যাজেট প্রেমীরা। 

আরও পড়ুন- রেডমির তিনটি ৫জি ফোন একসঙ্গে হাজির ভারতে, দাম শুরু হচ্ছে ২০ হাজার টাকারও কম থেকে, রইল ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget