এক্সপ্লোর

Samsung S24 Ultra 5G: বাজারে আসছে স্যামসাংয়ের S24 সিরিজ, কী কী ফিচার্স, দামই বা কত ?

Samsung S24 Ultra 5G: জানা গিয়েছে আলট্রা ক্যামেরা, চিপসেট, ডিসপ্লে সহ আরও অনেক কিছুর ক্ষেত্রে আপগ্রেড হতে চলেছে স্যামসাং ফোনে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল বাজারে চলে আসবে।

কলকাতা: আগামী বছরের শুরুর দিকেই ভারতের বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের নতুন মডেল Samsung S24 Ultra 5G। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এর ফিচার্স। বলা ভাল, সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই ফাঁস হয়ে গিয়েছে আসন্ন মডেলের হাল-হকিকত। আর তাই নিয়ে উত্তাল নেট দুনিয়া। কী নতুন ফিচার্স থাকছে এই মডেলে? দামই বা কত হতে চলেছে? দেখে নেওয়া যাক।

জানা গিয়েছে, আলট্রা ক্যামেরা, চিপসেটস, ডিসপ্লে সহ আরও অনেক কিছুর ক্ষেত্রে আপগ্রেড হতে চলেছে স্যামসাং ফোনে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল বাজারে চলে আসবে। আর কয়েক মাসের মধ্যে চলে আসবে আলট্রা ফাইভ জি মডেলটিও। গত বছর ২০২২ সালে ঠিক একই সময় লঞ্চ করা হয়েছিল Samsung Galaxy S23 সিরিজটি। সম্প্রতি এই আলট্রা মডেলেরই স্পেসিফিকেশন ফাঁস হয়েছে নেট মাধ্যমে।

ফিচার্স কী কী থাকবে ?

Galaxy S20-এর আলট্রা সিরিজ লঞ্চের সময় থেকেই স্যামসাং একটি কার্ভড প্যানেল ব্যবহার করে আসছে ডিসপ্লেতে। তবে এর পরের জেনারেশনে অর্থাৎ আসন্ন S24 সিরিজে সম্ভবত এই কার্ভড প্যানেল থাকছে না। আশা করা যাচ্ছে এই মডেলে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং ১৪৪০ × ৩১২০ পিক্সেলের রেজোলিউশন থাকবে। তার সঙ্গে 3X জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরাও থাকবে এই মডেলটিতে। যেখানে Samsung Galaxy S23 মডেলে রয়েছে ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। Samsung Galaxy S24 মডেলে Qualcomm Snapdragon 8 Gen-এর তিনটি চিপসেট থাকবে। এমনটাই মনে করা হচ্ছে।

দাম কত হতে পারে?

দাম সেভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। স্পেসিফিকেশন ফাঁস হলেও দামের ব্যাপারে কোনও তথ্য ফাঁস হয়নি। তবে মনে করা হচ্ছে Galaxy S23 Ultra সিরিজের থেকেও এর দাম খানিক বেশি হতে চলেছে। মনে রাখতে হবে, Samsung Galaxy S23 Ultra মডেলের দাম ছিল ১,২৪,৯৯৯ টাকা।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) - আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিকের সবচেয়ে নজরকাড়া ফ্ল্যাগশিপ ফোনের সিরিজ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ((Samsung Galaxy S24 Ultra) - এই তিনটি ফোন থাকতে চলেছে। তার মধ্যে গ্যালাক্সির আলট্রা মডেলের স্পেসিফিকেশন ফাঁস হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়।

Samsung Galaxy S24 Series: স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে থাকতে পারে এআই যুক্ত ভয়েস রেকর্ডার, ইউজাররা কী কী সুবিধা পাবেন?

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget