এক্সপ্লোর

Smart TV: স্মার্ট টিভির দাম ১০ হাজার টাকার কম ! রয়েছে ৩২ ইঞ্চির ডিসপ্লে, গ্রাহকদের জন্য চমক ইনফিনিক্সের

Infinix 32Y1 Plus Smart TV: ইনফিনিক্স সংস্থার ৩২ ইঞ্চির এই স্মার্ট টিভিতে রয়েছে এলইডি ডিসপ্লে এবং সেখানে এইচডি কোয়ালিটির ছবি দেখা যাবে।

Smart TV: ভারতে অনেকদিন আগেই ১০ হাজার টাকার কম দামে ৫জি ফোন লঞ্চ হয়েছে। তবে ১০ হাজার টাকার কম দামের স্মার্ট টিভি (Smart TV) ! শুনে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। ইনফিনিক্স সংস্থা ভারতে একটি ৩২ ইঞ্চির স্মার্ট টিভি (32 Inch Smart TV) লঞ্চ করেছে যার ৯৪৯৯ টাকা। ইনফিনিক্সের ৩২ওয়াই১ প্লাস স্মার্ট টিভির (Infinix 32Y1 Plus Smart TV) দামে রয়েছে এমন অবিশ্বাস্য চমক। আগামী ২৪ জুন থেকে এই স্মার্ট টিভির বিক্রি শুরু হবে। অনলাইনে এই স্মার্ট টিভি কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে। এই স্মার্ট টিভিতে রয়েছে এলইডি ডিসপ্লে (LED Display)। সেখানে এইচডি রেজোলিউশনের (HD Picture) ছবি দেখা যাবে। 

ইউজারদের জন্য কী কী ফিচার রয়েছে এই স্মার্ট টিভিতে 

একদম লেটেস্ট ডিসপ্লে এবং অডিও টেকনোলজির সাপোর্ট রয়েছে ইনফিনিক্সের নতুন ৩২ওয়াই১ প্লাস স্মার্ট টিভিতে। এর সাহায্যে ইউজারদের টিভিতে ছবি দেখার এবং শব্দ শোনার অভিজ্ঞতা খুবই ভাল হতে চলেছে। এই স্মার্ট টিভিতে রয়েছে একটি vivid  ডিসপ্লে যেখানে ছবির সঠিক রং বোঝা যাওয়ার পাশাপাশি স্বচ্ছ এবং স্পষ্ট, ঝকঝকে ছবি দেখা যাবে। আর এই ডিসপ্লেতে ব্রাইটনেস পাওয়া যাবে সর্বোচ্চ 250 nits পর্যন্ত। যেকোনও ধরনের রং যুক্ত ছবি যেকোনও ধরনের আলোর পরিস্থিতিতে দুর্দান্ত ভাবে দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। 

ইনফিনিক্সের নতুন স্মার্ট টিভিতে রয়েছে ১৬ ওয়াটের অডিও আউটপুটে। এছাড়াও রয়েছে স্টিরিও স্পিকার। আর এই স্পিকারে Dolby Audio সাপোর্ট রয়েছে। সিনেমা দেখা কিংবা মিউজিক ভিডিওর ক্ষেত্রে অথবা গেম খেলার সময়। এই স্মার্ট টিভিতে ইউজারদের অভিজ্ঞতা হবে দুর্দান্ত। স্বচ্ছ এবং স্পষ্ট শব্দ শুনতে পাবেন আপনি। এছাড়াও সাউন্ড কাস্টোমাইজেশনের সুবিধাও থাকছে বিভিন্ন সাউন্ড মোডে। এর পাশাপাশি ইউজাররা যাতে সহজে ব্যবহার করতে পারেন সেই জন্য একটি ইউজার ফ্রেন্ডলি রিমোট ডিজাইন করা হয়েছে। এই রিমোটে থাকছে 'হট কি'। এর সাহায্যে খুব সহজেই জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ জিও সিনেমা, হটস্টার, প্রাইম ভিডিও, ইউটিউবে অ্যাকসেস পাবেন গ্রাহকরা। 

একটি কোয়াড কোর প্রসেসর রয়েছে ইনফিনিক্সের স্মার্ট টিভিতে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি মেমোরি। আগে থেকে ডাউনলোড রয়েছে অসংখ্য স্ট্রিমিং অ্যাপ। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এই স্মার্ট টিভিতে রয়েছে Miracast ফিচার, যার মাধ্যমে ইউজার নিজের ডিভাইসের কনটেন্ট ডিভাইস থেকে সরাসরি টিভি স্ক্রিনে চালাতে পারবেন। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি ফোন? দাম কত হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget