এক্সপ্লোর

Xiaomi Smart TV: ১৫ হাজার টাকার কমে স্মার্ট টিভি ! ইউজারদের জন্য চমক শাওমির

Smart TV: ইউজারদের জন্য শাওমি টিভি প্লাস ইন্টারফেস রয়েছে এই স্মার্ট টিভিতে। এখানে ইউজাররা পাবেন ৩০টি ওটিটি অ্যাপ, ৯০- এর বেশি লাইভ চ্যানেল। ১৫০-র বেশি লাইভ চ্যানেল ফ্রি-তে দেখা যাবে।

Xiaomi Smart TV: বাজেট স্মার্টফোন (Budget Smartphone) তো শুনেছেন? এবার ভারতের বাজারে হাজির বাজেট স্মার্ট টিভি (Budget Smart TV)। শাওমি সংস্থা দেশে নতুন একটি স্মার্ট টিভি (Xiaomi Smart TV) লঞ্চ করেছে যার দাম ১৫ হাজার টাকার কম। এই স্মার্ট টিভিতে রয়েছে ৩২ ইঞ্চির স্ক্রিন। এবার দেখে নেওয়া যাক শাওমির স্মার্ট টিভি এ৩২ (২০২৪) মডেলে (Xiaomi Smart TV A32 2024) কী কী ফিচার রয়েছে এবং এর দাম কত। 

শাওমি স্মার্ট টিভি এ৩২ (২০২৪) মডেলে কী কী ফিচার রয়েছে 

  • এই স্মার্ট টিভিতে রয়েছে ৩২ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লেতে যুক্ত রয়েছে শাওমির নিজস্ব Vivid Picture Engine প্রযুক্তির সাপোর্ট। শাওমি সংস্থা জানিয়েছে, এই প্রযুক্তির সাহায্যে ইউজাররা টিভি দেখার সময় উজ্জ্বল রং এবং স্বচ্ছ ছবি দেখতে পাবেন। 
  • ৮ জিবি স্টোরেজ রয়েছে এই স্মার্ট টিভিতে। এছাড়াও রয়েছে একাধিক কানেক্টিভিটি পোর্ট। এই স্মার্ট টিভিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে। Low Latency Mode রয়েছে এই স্মার্ট টিভিতে, ফলে এই ডিভাইসে ইউজাররা ভালভাবে ভিডিও গেমও খেলতে পারবেন। 
  • শাওমির স্মার্ট টিভি এ৩২ মডেলের ইউজার ইন্টারফেস খুব সহজ। ফলে এই টিভি ব্যবহার করা সুবিধাজনক। এই স্মার্ট টিভিতে রয়েছে ২০ ওয়াটের Dolby Audio প্রযুক্তির সাপোর্ট। এই স্মার্ট টিভিতে রয়েছে ২ স্টার রেটিং। 
  • ইউজারদের জন্য শাওমি টিভি প্লাস ইন্টারফেস রয়েছে এই স্মার্ট টিভিতে। এখানে ইউজাররা পাবেন ৩০টি ওটিটি অ্যাপ, ৯০- এর বেশি লাইভ চ্যানেল, ১৫০-র বেশি লাইভ চ্যানেল ফ্রি-তে দেখা যাবে। অতিরিক্ত কোনও খরচ লাগবে না। এর সঙ্গে থাকছে কিডস মোড, লাইভ স্পোর্টস- এইসব ফিচারের সাপোর্ট। 

ভারতে শাওমির এই নতুন স্মার্ট টিভির দাম কত 

১২,৪৯৯ টাকায় এই টিভি কেনা যাবে। আগামী ২৮ মে থেকে শুরু হবে বিক্রি। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে Mi.com এবং শাওমির রিটেল পার্টনারদের কাছে। যাঁরা বাড়িতে নতুন স্মার্ট টিভি কেনার পরিকল্পনা করছেন তাঁরা শাওমির এই স্মার্ট টিভি কিনতে পারেন। ইউজারদের জন্য প্রয়োজনীয় যথেষ্ট ফিচার রয়েছে এই ডিভাইসে। 

আরও পড়ুন- নাইট ভিশন গগলসের সাহায্যে বায়ুসেনার বিমানের অবতরণ, কী বিশেষ প্রযুক্তি রয়েছে এই চশমায়? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget