এক্সপ্লোর

iQoo Phones: ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ভারতে আনছে আইকিউওও সংস্থা, থাকবে শক্তিশালী ব্যাটারি-ক্যামেরা

Smartphones Under Rs 10000: আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। আগামী ১৮ জুন আইকিউওও সংস্থার 'জেড' সিরিজের এই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

iQoo Phones: ভিভো (Vivo Phones) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Phones)। এই কোম্পানির ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার আসছে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোন (iQoo Z10 Lite 5G)। আগামী ১৮ জুন আইকিউওও সংস্থার 'জেড' সিরিজের এই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর আগে আইকিউওও জেড১০ এবং আইকিউওও জেড১০এক্স- এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে, এবছর এপ্রিল মাসেই। এবার নতুন যে ফোন আসছে তার ডিজাইন এবং ব্যাটারি ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। অনুমান, আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। 

এক্স মাধ্যমে আইকিউওও সংস্থা তাদের আগামী ফোন আইকিউওও জেড১০ লাইট ৫জি- র ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে। সেখানেই দাবি করা হয়েছে, আইকিউওও সংস্থা এই সেগমেন্টে সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। এছাড়াও ওই এক্স পোস্টে আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এই ফোনের দাম ১০ হাজার টাকার কম থেকে শুরু হতে চলেছে। অর্থাৎ এই ফোনের বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা মডেলের দাম ১০ হাজার টাকার কম হতে চলেছে। ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। এটা বোঝা গিয়েছে কারণ অ্যামাজনের ওয়েবসাইটে এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। 

আইকিউওও জেড১০ লাইট ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। দুটো গোলাকার ক্যামেরা স্লট থাকবে এই ক্যামেরা সেটআপে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি এই ক্যামেরা সেনসর দু'টি সাজানো থাকবে। ফোনের পিছনে বাঁদিকে উপরের কোণে 'পিল শেপের' এই ক্যামেরা ইউনিট সাজানো থাকবে। আর ফোনের উপরের অংশে থাকবে স্পিকার গ্রিল। ফোনের ডানদিকের অংশে থাকতে চলেছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। 

iQoo Neo 10: আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এছাড়াও রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget