এক্সপ্লোর

Twitter View Count: কতজন দেখেছেন আপনার ট্যুইট, জানতে পারবেন সহজেই, আসছে নতুন ফিচার

Twitter: সাধারণত লাইক এবং কমেন্টের মাধ্যমে ট্যুইটের আসল স্টেটাস বোঝা যায় না। ট্যুইটের আসল স্টেটাস বুঝতে গেলে এবার কাজে লাগবে এই 'ভিউ কাউন্ট' ফিচার।

Twitter New Feature: ট্যুইটার নতুন ফিচারের (Twitter Feature) রোল আউট শুরু করেছে। ট্যুইটারের এই নতুন ফিচারের নাম 'ভিউ কাউন্ট' (View Count)। এর মাধ্যমে ভিডিওর মতো ট্যুইটের ক্ষেত্রেও কত ভিউ হয়েছে তা বুঝতে পারবেন ইউজাররা। আপাতত কিছু ইউজার এই ফিচার দেখতে পেয়েছেন। তবে সকলের জন্য এখনও ট্যুইটারের এই নতুন ফিচার চালু হয়নি। অনুমান, খুব তাড়াতাড়ি এই ফিচার ট্যুইটারের সমস্ত ইউজারদের জন্য চালু হয়ে যাবে। একজন ইউজার ট্যুইট করলে, কতজন তা দেখলেন সেটা বোঝা যাবে এই নতুন ফিচারের সাহায্যে। গত ৯ ডিসেম্বর ট্যুইট করে ইলন মাস্ক জানিয়েছিলেন যে মাইক্রোব্লগিং মাধ্যমে নতুন ফিচার আসতে চলেছে। এই ফিচারের কথাই উল্লেখ করেছিলেন তিনি। সাধারণত লাইক এবং কমেন্টের মাধ্যমে ট্যুইটের আসল স্টেটাস বোঝা যায় না। ট্যুইটের আসল স্টেটাস বুঝতে গেলে এবার কাজে লাগবে এই 'ভিউ কাউন্ট' ফিচার। এর পাশাপাশি এখন ট্যুইটারে সার্চ করে ক্রিপ্টোকারেন্সির দাম এবং তালিকাভুক্ত কোম্পানির স্টক সম্পর্কেও জানতে পারবেন ইউজাররা। 

অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। হয়েছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন সিইও। তারপর থেকেই একাধিক পরিবর্তন হয়েছে ট্যুইটারে। প্রথমে কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয়েছিল। ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে ট্যুইটারে। বাদ যাননি উদ্দপদস্থ কর্তারাও। এরপর ট্যুইটারের একাধিক নিয়ম কানুনেও এসেছে পরিবর্তন। নতুন করে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হয়েছে। এর ফলে যেকোনও ইউজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন টিক মার্ক কিনতে পারবেন। এছাড়াও শোনা গিয়েছে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়তে চলেছে। 

 

ট্যুইটারের ব্লু (Twitter Blue) সাবস্ক্রিপশন চালু হয়ে গিয়েছে। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্লু চেক মার্ক (Twitter Blue Checkmark) পাওয়ার জন্য ফোন নম্বর এবং তার ভেরিফিকেশন প্রয়োজন হবে। অর্থাৎ ফোন নম্বরের মাধ্যমেই ইউজারের ভেরিফিকেশন হবে। মূলত ট্যুইটার আকাউন্ট সংক্রান্ত প্রতারণা বন্ধ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্যুইটারের তরফে জানানো হয়েছে ব্লু সাবস্ক্রাইবাররা ভেরিফায়েড ফোন নম্বর থাকলে একটি ব্লু চেকমার্ক পাবেন। তবে ট্যুইটার অ্যাকাউন্টে এই ব্লু টিক পাওয়া যাবে কর্তৃপক্ষের অনুমোদনের পরে। ইউজারদের ব্লু টিক দেওয়ার আগে তাঁদের অ্যাকাউন্টের রিভিউ করা হবে। বলা ভাল ইউজাররা ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু সাবস্ক্রিপশন অ্যাপ্লাই করার আগেই এই রিভিউ হবে। 

বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও চালু হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। আপাতত আইফোন ইউজাররা এই সুবিধা পাবেন। জানা গিয়েছে, ভারতের আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য মাসে ৯৯৯ টাকা দিতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই খরচের পরিমাণ কত হতে চলেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে ওয়েব এবং আইওএস- এর ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। হয়তো সেই কারণেই এখনও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ প্রকাশ্যে আসেনি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। এর আগে শোনা গিয়েছিল, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ভারতীয় ইউজারদের ৭১৯ টাকা দিতে হবে। তবে এই ফিচার নতুন করে লঞ্চের পর শোনা গিয়েছে যে খরচ বেড়ে গিয়েছে। অ্যাপেল অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে অ্যাপ কর্তৃপক্ষকে ৩০ শতাংশ 'ফি' দিতে হবে বলে আগেই শোনা গিয়েছিল। অনুমান, সেই সূত্রেই ভারতে আইওএস ইউজারদের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ বাড়ানো হয়েছে। 

আরও পড়ুন- চড়া দামে ভারতে আসছে ওয়ানপ্লাসের দুটো ফোন, কী কী লঞ্চ হবে? দাম কত হতে পারে

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget