এক্সপ্লোর

Koo Layoffs: ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী 'কু' অ্যাপেও এবার ছাঁটাই, একধাক্কায় কমল প্রায় ৩০ শতাংশ কর্মী

Koo: 'কু'- মাইক্রোব্লগিং অ্যাপের ২৬০ জন কর্মীর মধ্যে প্রায় ৩০ শতাংশ ছাঁটাই করে দেওয়া হয়েছে। 

Koo Layoffs: ভারতীয় অ্যাপ 'কু' (Koo) তৈরি হয়েছিল ট্যুইটারের (Twitter) প্রতিদ্বন্দ্বী হিসেবে। শোনা যাচ্ছে, এই সংস্থাতেও এবার কর্মী ছাঁটাই হতে চলেছে। পরিসংখ্যান বলছে, 'কু' কর্তৃপক্ষ তাদের মোট কর্মীর প্রায় এক তৃতীয়াংশ ছাঁটাই করে ফেলেছে ইতিমধ্যেই। সম্প্রতিই এই কর্মী ছাঁটাই হয়েছে। ক্ষতির পাশাপাশি তহবিল সংগ্রহের ক্ষেত্রেও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে 'কু' সংস্থা। আর তার জেরেই কর্মী ছাঁটাই করা হয়েছে এই সংস্থা থেকে। 'কু'- মাইক্রোব্লগিং অ্যাপের ২৬০ জন কর্মীর মধ্যে প্রায় ৩০ শতাংশ ছাঁটাই করে দেওয়া হয়েছে। 

প্রাথমিক ভাবে বেঙ্গালুরু বেসড ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী সংস্থা বেশ জনপ্রিয় হয়েছিল দেশে। বিভিন্ন সরকারী আধিকারিক, আমলা, নেতা-মন্ত্রী, খেলোয়াড়, বি-টাউনের তারকা সকলেই যোগ দিয়েছিলেন 'কু' অ্যাপে। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী এই দেশীয় ভার্সান পছন্দ হয়েছিল সকলেরই। কিন্তু বর্তমানে পুঁজি এবং বিনিয়োগ অর্থাৎ মূলত আর্থিক সমস্যায় পড়েছে এই সংস্থা। ৬০ মিলিয়নের বেশি ডাউনলোড হওয়া এই অ্যাপ একসময়ে জনপ্রিয় থাকলেও আর্থিক ভাবে জটিলতার সম্মুখীন হয়েছে। ফলে খরচ নিয়ন্ত্রণের জন্য 'কু' অ্যাপ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। 

কর্মী ছাঁটাই ডিজনিতেও

শুধু মেটা নয়, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। 

মেটায় কর্মী ছাঁটাই 

দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুকের (Facebook) পেরেন্ট সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাই করতে চলেছে বলে শোনা গিয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। বর্তমানে মেটা কর্তৃপক্ষ তাদের টিমের পুনর্গঠন করছে। আর তার জেরেই নতুন দফায় কর্মী ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। এমনিতেও মেটা সিইও মার্ক জুকেরবার্গ কর্মদক্ষতার উপর জোর দিয়েছেন, এটাই এখন সংস্থার লক্ষ্যমাত্রা। আর সংস্থায় দক্ষ কর্মী রাখার জন্যই নতুন করে কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মেটা কর্তৃপক্ষ ম্যানেজারদের কাছে একটি memo-র মাধ্যমে নতুন দফার কর্মী ছাঁটাইয়ের বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। সূত্রের খবর, মেটা-র নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবের উপর প্রভাব পড়বে বেশ ভালভাবে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের স্টেটাস শেয়ার করা যাবে ফেসবুকেও, শুরু নতুন ফিচারের রোল আউট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget