এক্সপ্লোর

Vivo T3: ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি৩ ফোন, কোন ফোনের সাকসেসর হিসেবে আসছে এই মডেল?

Vivo Smartphones: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে ভিভো টি৩ ফোনের নাম দেখা গিয়েছে, যেখানে মডেল নম্বর V2334। আর এর থেকেই অনুমান করা হয়েছে যে এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই।

Vivo T3: ভিভো টি৩ (Vivo T3) ফোন ভারতে তাড়াতাড়ি লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। কারণ এই ফোনের দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে। এর আগে গতবছর ভিভো টি২ (Vivo T2) ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ মডেল। যদিও এই ফোনের লঞ্চ সম্পর্কে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো টি২ ফোন লঞ্চ হয়েছিল কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর নিয়ে। এটি ছিল একটি ৫জি ফোন। এখানে প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এছাড়াও ভিভো টি২ ফোনে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো টি২ ফোন ভারতে লঞ্চ হয়েছিল গতবছর এপ্রিল মাসে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১৮,৯৯৯ টাকা। ভিভো টি২ ৫জি ফোন রয়েছে ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এখানে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের bokeh সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। 

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে ভিভো টি৩ ফোনের নাম দেখা গিয়েছে, যেখানে মডেল নম্বর V2334। আর এর থেকেই অনুমান করা হয়েছে যে ভিভো টি সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসয়াইট চাহড়াও ভিভো টি৩ ফোনের নাম দেখা গিয়েছে Bluetooth SIG সার্টিফিকেশন সাইটেও। সেখানে বলা হয়েছে ভিভো টি৩ ফোনে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি থাকতে চলেছে। যদিও ভিভো টি৩ ফোন সম্পর্কে বিশেষ কিছুই এখনও প্রকাশ্যে আসেনি। 

ভিভো ওয়াই ২০০ই ৫জি ফোন

ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই২০০ই ৫জি এবার ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও ভিভো সংস্থা এই ফোনের ভারতের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিভিন সূত্রে খবর, ভিভো ওয়াই২০০ই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই এই ফোন ভারতে লঞ্চ হবে। এই ফোনে একটি faux leather ফিনিশের ব্যাক প্যানেল থাকতে পারে। এর উপরে যাতে সহজে দাগছোপ পড়ে না যায় সেই জন্য থাকতে পারে অ্যান্টি-স্টেন কোটিং। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৪০আই ফোন, কী কী ফিচার থাকতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget