এক্সপ্লোর

Vivo Y27 4G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর নতুন ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকতে পারে?

Vivo Smartphone: ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন। 

Vivo Y27 4G: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন। ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) এই ফোন ভারতের পাশাপাশি একই সময়ে গ্লোবাল মার্কেটেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছে ভিভোর এই ফোন দুটো র‍্যাম এবং দুটো স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। এখনও ভিভো ওয়াই ২৭ ৪জি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, ভারতে এবং গ্লোবাল মার্কেটে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন তিনটি রঙে লঞ্চ হতে পারে। এই ফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। 

ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের সম্ভাব্য দাম

জনপ্রিয় টিপস্টার পারস গগলানি ট্যুইটে জানিয়েছেন, ভিভো ওয়াই২৭ ৪জি ফোন এবছর জুলাই মাসের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। কালো, গাঢ় লাল এবং সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ভারতে ওই একই সময়ে ভিভো ওয়াই সিরিজের এই ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, ভারতে ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের দাম ১৬ হাজার টাকার কাছাকাছি হতে পারে। ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন। 

ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার

  • এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফিচার থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স এবং Funtouch OS 13-এর সাপোর্ট থাকতে পারে। 
  • এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ভিভো ওয়াই২৭ ৪জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 

Oppo Reno 10 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series)। শোনা যাচ্ছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। ওপ্পো রেনো ১০ সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০, ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস। বলা হচ্ছে, এই ফোনগুলির চিনের ভ্যারিয়েন্টে যে ধরনের প্রসেসর দেখা গিয়েছে তার থেকে আলাদা প্রসেসর থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে। ডিজাইনের দিক থেকে দুই ফোন একই রকমের হলেও, ফারাক থাকতে পারে ক্যামেরা মডিউলে। 

আরও পড়ুন- ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget