এক্সপ্লোর

Vivo Y52t 5G: ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই৫২টি লঞ্চ হয়েছে, দেখে নিন দাম ও ফিচার

Vivo: সম্প্রতি Ice Lake Blue, Coconut Peach এবং Black- এই তিন রঙে চিনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫২টি ৫জি ফোন।

Vivo Smartphone: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন লঞ্চ হয়েছে চিনে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫২টি ৫জি (Vivo Y52t 5G) ফোন। গত বছর লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৫২ ফোন। তারই আপগ্রেডেড ভার্সান এই নতুন মডেল। ভিভো ওয়াই৫২টি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আর রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত এলসিডি ডিসপ্লে। এর উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। এর মধ্যে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। ভিভোর এই ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে। তিনটি রঙে চিনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫২টি ফোন। দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে এই মডেল।

ভিভো ওয়াই৫২টি ৫জি ফোনের র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন এবং দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,299- ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৯০০ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,499- ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা। Ice Lake Blue, Coconut Peach এবং Black- এই তিন রঙে চিনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫২টি ৫জি ফোন।

ভিভো ওয়াই৫২টি ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১২ বেসড Origin OS- এর সাহায্যে পরিচালিত হবে ভিভো ওয়াই৫২টি ৫জি ফোন।
  • ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড যার সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে ভিভো ওয়াই৫২টি ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ভিভোর এই ফোনের ওজন প্রায় ১৯৮ গ্রাম।

আরও পড়ুন- নতুন রঙে ভারতে হাজির ভিভো টি১ ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget