এক্সপ্লোর

WhatsApp Ban Indian Accounts: ২০ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ, হোয়াটসঅ্যাপের নয়া রিপোর্ট

২০ লক্ষ ভারতীয়ের অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ। অনলাইন প্লাটফর্মে গালিগালাজ বন্ধ ছাড়াও গ্রাহকদের আশ্বস্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ হয়েছে।

নয়াদিল্লি : ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখতে ২০ লক্ষ ভারতীয়ের অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ। অনলাইন প্লাটফর্মে গালিগালাজ বন্ধ ছাড়াও গ্রাহকদের আশ্বস্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। মাসিক রিপোর্টে এমনই জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

দেশের নতুন তথ্য প্রযুক্তি আইন মেনেই এই রিপোর্ট সামনে এনেছে হোয়াটসঅ্যাপ। যেখানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই ২০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ নিয়ে মুখ খুলেছে হোয়াটসঅ্যাপ। কোম্পানির তরফে বলা হয়েছে, গ্রাহকদের নিরাপদ পরিবেশ দিতে ধারাবাহিকভাবে প্রযুক্তির ওপর বিনিয়োগ করে চলেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের মাধ্যমে যাতে ক্ষতিকারক মেসেজ না ছড়ায় সেদিকে নজর দেওয়া হয়েছে। যারই ফলস্বরূপ একমাসে কেবল ভারতেই ২০ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কোম্পানি।

কোম্পানি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের প্লাটফর্মে খারাপ ব্যবহার রুখতে কিছু টুল ব্যবহার করা হচ্ছে। বাজে কিছু ঘটার আগেই তা রুখে দেওয়াই লক্ষ্য কোম্পানির। প্রশ্ন ওঠে, কীভাবে এই কাজ করছে হোয়াটসঅ্যাপ ? ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে জানানো হয়েছে, তাদের প্লাটফর্মে গালিগালাজ বা ক্ষতিকারক মন্তব্য রুখতে অ্যাকাউন্টের তিনটি বিষয় নিয়ে পর্যালোচনা করছে টিম। রেজিস্ট্রেশনের সময়, মেসেজিং ও নেগেটিভ ফিডব্যাকের ওপর ভিত্তি করেই নিষিদ্ধ করা হচ্ছে অ্যাকাউন্টগুলিকে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, ভারত সরকারের নতুন আইটি রুলের বিরুদ্ধে মামলা করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে 'ট্রেসেবিলিটি ক্লজ' বা সন্ধান দেওয়ার ধারা নিয়ে আপত্তি তুলেছে কোম্পানি। মূলত, দেশে কোনও মেসেজের প্রথম বার্তাবাহকের সন্ধান দেওয়ার কথা বলা হয়েছে নতুন ইনফরমেশন টেকনোলজি রুলে।

সম্প্রতি নতুন আইটি রুল লাগু হয় দেশে। যেখানে বলা হয়েছে, কোনও সোশ্যাল মিডিয়া মধ্যস্থতাকারী গ্রাহক সংখ্যা ৫০ লক্ষ ছাড়ালেই তাদের মাসিক 'কমপ্লায়েন্স রিপোর্ট' জমা দিতে হবে। সেই নিয়ম মেনেই এই রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। এই মাসের প্রথমেই গুগল, ফেসবুক, ট্যুইটার এই রিপোর্ট জমা দিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget