এক্সপ্লোর

WhatsApp: সেপ্টেম্বরে একধাক্কায় ২৬.৮৫ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ

Whatsapp Account Banned: হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের ইউজার সেফটি রিপোর্টে জানিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২৬,৮৫,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

Whatsapp Account Banned: মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) বিশ্বজুড়ে জনপ্রিয় একটি মাধ্যম। সেপ্টেম্বর মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতে ২৬.৮৫ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করেছে। এর মধ্যে রয়েছে ৮.৭২ লক্ষ অ্যাকাউন্ট যা ব্যবহারকারীরা চিহ্নিত করার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। অগস্ট মাসে ২৩.২৮ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে সংখ্যাটা বেড়ে হয়েছে ২৬.৮৫ লক্ষ। অর্থাৎ প্রায় ১৫ শতাংশ বেশি অ্যাকাউন্ট সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের ইউজার সেফটি রিপোর্টে জানিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২৬,৮৫,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। কোনও রকম অভিযোগ পাওয়ার আগেই সক্রিয় ভাবে ৮,৭২,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে তাদের কাছে ৬৬৬টি অভিযোগ জমা পড়েছে। তবে মাত্র ২৩টির বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে তারা। গত জুলাই মাসেও ২৩.৮৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় ১৪ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনও অভিযোগ জমা পড়ার আগেই ব্যবস্থা নিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। এর আগে গত জুন মাসে ২২ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল ভারতে। 

হোয়াটসঅ্যাপের তরফে এর আগেও জানানো হয়েছিল যে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেইজন্য মাঝে মাঝে এভাবে অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ব্যান করে হোয়াটসঅ্যাপ সংস্থা। যেসমস্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আর তাই ইউজারদের সুরক্ষিত রাখতে কড়া পদক্ষেপ নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারই আওতায় পরে এই অ্যাকাউন্ট ব্যান করার বিষয়টি। এর আগেও ভারতে একাধিক বার বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষদ্ধ করা হয়েছে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে বড়সড় গন্ডগোল দেখা গিয়েছিল। একদিন প্রায় ২ ঘণ্টার জন্য আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যার সম্মুখীন হয়েছিল ইউজাররা। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা দেখা গিয়েছিল বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। তবে নির্দিষ্ট ভাবে জানানো হয়নি যে কোনও কারণে এত বড় সমস্যার সম্মুখীন হয়েছিল বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এর আগে গত বছর প্রায় ৬ ঘণ্টার জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। সেই সময়েও এবারের মতো আচমকাই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ সার্ভিস। 

আরও পড়ুন- আপনার ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে কিনা বুঝবেন কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget