এক্সপ্লোর

WhatsApp Disruptions : ভারতজুড়ে অকেজো হোয়াটসঅ্যাপ ! সমস্যায় ইউজাররা ; সাইবার হানার আশঙ্কা

WhatsApp Services : আজ দুপুরে ভারতের বিভিন্ন প্রান্তে এই সমস্যার মুখে পড়ে বহু ব্যবহকারী

নয়া দিল্লি : মেসেজিং সার্ভিসেস অ্যাপে (Messaging Services App) হোয়াটসঅ্যাপের পরিষেবা (Whatsapp Service) ব্যাহত। আজ দুপুরে ভারতের বিভিন্ন প্রান্তে এই সমস্যার মুখে পড়ে বহু ব্যবহকারী। যদিও এখন পর্যন্ত জানা যায়নি, এই সমস্যা অন্য কোথাও হচ্ছে কি না।

সমস্যা অন্য দেশেও ?

দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ প্রথম সমস্যা দেখা যায়। নামী অনলাইন টুল ডাউন ডিটেক্টর প্রথম এই মেসেজিং অ্যাপে অস্বাভাবিকতা দেখতে পায়। অধিকাংশ ক্ষেত্রেই মেসেজ যাচ্ছিল না বলে রিপোর্ট হয়। অনেকে আবার সার্ভার ডিসকানেকশন এবং অ্যাপে সমস্যার রিপোর্ট করতে থাকেন। ইতালি ও তুরস্ক থেকেও অন্যান্য সোশাল মিডিয়া ব্যবহার করে অনেকে হোয়াটসঅ্যাপ পরিষেবায় সমস্যার কথা জানাতে থাকে।

এদিকে সংস্থার তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।  

সম্প্রতি জানা যায়, ২৪ অক্টোবর থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে (Anroid Smartphone) বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। অ্যান্ড্রয়েড ৪.১ (Android 4.1) এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেসব স্মার্টফোনে থাকবে সেখানেই কাজ করবে বিশ্বের এই জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ। শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, আইফোনের জন্যেও জারি হয়েছে নতুন নিয়ম। যেসব আইফোনে এখনও আইওএস ১০ বা আইওস ১১ রয়েছে তারা আই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন না। তবে সফটওয়্যার আপডেট করে নিলে সমাধান হবে সমস্যার। যাঁদের আইফোন ৫ বা আইফোন ৫সি রয়েছে তাঁদের চিন্তার কারণ নেই। এইসব ফোনের সফটওয়্যার আপডেট করে নিলেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। তবে যাঁরা এখনও আইফোন ৪ বা আইফোন ৪এস ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে এবার নতুন ফোন কেনার সময় এসে গিয়েছে। কারণ এই দুই ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে। ইউজারদের নিরাপত্তার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের প্রাইভেসি ফিচার এবং ইউজার ইন্টারফেস আপডেট করে। আর তাই লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসেই কাজ করে হোয়াটসঅ্যাপ। এমনকি হোয়াটসঅ্যাপের যাবতীয় আপডেট এবং নতুন ফিচারও লেটেস্ট ভার্সান থাকলে তবেই পাওয়া সম্ভব।

মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম ছাড়াও হোয়াটসঅ্যাপের মালিক) তরফে এক মুখপাত্র বলেন, আমরা এ ব্যাপারে অবগত যে কেউ কেউ মেসেজ পাঠাতে পারছেন না। যত দ্রুত সম্ভব আমরা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। 

আরও পড়ুন ; হোয়াটসঅ্যাপেও হাজির ফেসবুকের মতো 'অবতার', কারা পাচ্ছেন এই ফিচারের সুবিধা?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget