এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে মেসেজ লিখতে লিখতে ভুল করে বেরিয়ে গিয়েছেন ? মুছে যাবে না মেসেজ, হাজির নতুন ফিচার

WhatsApp Message Drafts: আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই সব ইউজারদের জন্য প্রয়োজনীয় এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। রোল আউট শুরু হয়েছে।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'মেসেজ ড্রাফট' (WhatsApp Message Drafts)। অনেকসময় আমরা হোয়াটসঅ্যাপে একটা চ্যাটবক্সে মেসেজ লিখতে লিখতে ভুল করে ওই চ্যাটবক্স বেরিয়ে যাই। এরকম হলে ইউজারের লেখা মেসেজ যাতে মুছে না যায় তার জন্যই চালু হয়েছে 'মেসেজ ড্রাফট' ফিচার। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই সব ইউজারদের জন্য প্রয়োজনীয় এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। রোল আউট শুরু হয়েছে বলে প্রথমে সব ইউজার পরিষেবা নাও পেতে পারেন। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সমস্ত ইউজার এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের ওয়েব মাধ্যমেও প্রযোজ্য রয়েছে এই ফিচার। শুধু ব্যক্তিগত চ্যাটবক্স নয়, হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই নতুন ফিচার কার্যকর হবে। ইতিমধ্যেই অনেক হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচারের সুবিধা পেতে শুরু করেছেন। 

হোয়াটসঅ্যাপে মেসেজ লিখতে লিখতে অনেকসময় আমরা অন্য কাজে উঠে যাই। অনেকসময় হাত লেগে ওই চ্যাটবক্স থেকে বেরিয়ে যাই। কিংবা বেখেয়ালে অন্য চ্যাটবক্সের মেসেজ দেখতে চলে যাই। প্রায় সব ইউজারের সঙ্গেই এই ঘটনা ঘটে। এমনটা হলে ওই অর্ধসমাপ্ত মেসেজ যেন ডিলিট হয়ে না যায়, সেই জন্যই চালু হয়েছে এই 'মেসেজ ড্রাফট' ফিচার। ইউজারদের সুবিধার্থে বরাবরই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই 'মেসেজ ড্রাফট'- ও তেমনই একটি ফিচার। 

হোয়াটসঅ্যাপ স্টেটাসে ইউজারদের জন্য চালু হতে চলেছে একটি বিশেষ সুবিধা 

সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপে স্টেটাসে যুক্ত হতে চলেছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটে কনটেন্ট স্টিকার (Content Sticker)  যুক্ত করা যাবে। এর আগে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ সংস্থা স্টেটাস আপডেটের জন্য পোল স্টিকার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপে স্টেটাসে পোল স্টিকার চালু হলে আরও বেশি ইউজার এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে সংযুক্ত হবে। অর্থাৎ ইউজার ইন্টার‍্যাকশন বাড়বে হোয়াটসঅ্যাপে। এই ফিচার ইন-চ্যাট পোলের মতোই কাজ করবে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্টেটাসেই এই ফিচার কার্যকর হবে। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সানেই নতুন ফিচার চালু হবে বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামেও রয়েছে এই ফিচার। ইন্সটাগ্রামে থাকা 'অ্যাড ইয়োর্স' ফিচারের সাহায্যে ইউজাররা নিজের ইন্সটা স্টোরিতে পাবলিক থ্রেড তৈরি করতে পারে। 

আরও পড়ুন- মাত্র ৫ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১ ঘণ্টা ! একসঙ্গে সংযুক্ত হবে দুটো ডিভাইসে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget