এক্সপ্লোর

WhatsApp Chat Backup: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য দুঃখের খবর ! হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেওয়ার স্টোরেজ হতে চলেছে সীমিত

WhatsApp: আইফোন ইউজারদের এমনিতেই আইক্লাউডের ক্ষেত্রে ক্লাউড স্টোরেজে সীমাবদ্ধতা রয়েছে। এবার সেই দলে নাম জুড়তে চলেছে অ্যান্ড্রয়েড ইউজারদেরও।

WhatsApp Chat Backup: অ্যান্ড্রয়েড (Android) ভার্সানে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ (WhatsApp Chat Backup) রাখার জন্য টাকা দিতে হতে পারে ইউজারদের। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে গুগল এবং হোয়াটসঅ্যাপের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ রাখার জন্য গুগল ড্রাইভে বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড ব্যাকআপ দেওয়া হতো ইউজারদের। সম্প্রতি জানা গিয়েছে, এই চুক্তি শেষ হতে চলেছে। অর্থাৎ ফের গুগল ড্রাইভে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ক্লাউড স্টোরেজ সীমিত করা হবে। বর্তমানে গুগল ড্রাইভে বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যায়। এবার থেকে হোয়াটসঅ্যাপ ইউজারদের চ্যাট হিস্ট্রি ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে, মেপে জায়গা ব্যবহার করতে হবে, যাত কোথাও একটুও অপচয় না হয়। কারণ ফ্রি স্টোরেজ শেষ হলে টাকা দিয়ে স্টোরেজ কিনতে হতে পারে ইউজারদের। যদিও এ ব্যাপারে সঠিকভাবে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি। 

আইফোন ইউজারদের এমনিতেই আইক্লাউডের ক্ষেত্রে ক্লাউড স্টোরেজে সীমাবদ্ধতা রয়েছে। এবার সেই দলে নাম জুড়তে চলেছে অ্যান্ড্রয়েড ইউজারদেরও। তাঁদেরও এবার থেকে গুগল অ্যাকাউন্টের ফ্রি ক্লাউড স্টোরেজ বুঝেশুনে বুদ্ধি করে খরচ বা ব্যবহার করতে হবে। শোনা গিয়েছে, ডিসেম্বর মাস থেকে অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে। নিঋধশট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।  

হোয়াটসঅ্যাপে আসছে কয়েকটি নতুন ফিচার, একনজরে দেখে নেওয়া যাক 

হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটি নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইউজাররা যাতে 'ইউজারনেম' ব্যবহার করতে পারেন সেই ফিচার নিয়েই কাজকর্ম চালাচ্ছে কর্তৃপক্ষ। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা কোনও হোয়াটসঅ্যাপ চ্যানেল খুব সহজে 'ইউজারনেম' দিয়ে সার্চ করে বের করতে পারবেন। এই ফিচার নিয়ে এখনও কাজকর্ম চলছে। তাই সকলের জন্য কবে চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচারের কথা প্রথম প্রকাশ্য এনেছে।

হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। জানা গিয়েছে, এই নতুন ফিচার চালু হলে ইউজাররা অ্যাপের মধ্যে থাকা সমস্ত 'সিক্রেট চ্যাট' (Locked Chats) লুকিয়ে রাখতে বা হাইড করতে পারবেন। আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড মাধ্যমের লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা একটি গোপন বা সিক্রেট কোড (Secret Code) তৈরি করতে পারবেন। এই সিক্রেট কোডের সাহায্যেই ইউজাররা হোয়াটসঅ্যাপ ইনবক্সের মূল চ্যাট লিস্ট থেকে নির্দিষ্ট কিছু চ্যাট লুকিয়ে ফেলতে পারবেন। ফলে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই সিক্রেট কোড এন্টার করবেন ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাট কেউ দেখতে পাবেন না। তাই আপনার ফোন অন্য কারও হাতে থাকলেও এই ফিচার চালু হয়ে গেলে আপনি প্রাইভেসি এবং নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি আসছে ভারতে, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget