এক্সপ্লোর

Tripura Assembly Elections 2023: পাঁচ বছর পর ত্রিপুরায় মমতা, ভোটের প্রচারে সঙ্গী অভিষেকও, একই দিনে সফরে শাহও

Mamata Banerjee: ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পরই ত্রিপুরায় শিকড় মজবুত করতে উদ্যোগী হয় তৃণমূল।

আগরতলা: মেরেকেটে দু'সপ্তাহ বাকি বিধানসভা নির্বাচনে। তার আগে ত্রিপুরা সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোনবার ত্রিপুরায় পা রাখছেন মমতা (Tripura Assembly Elections 2023)। তাঁর সঙ্গে থাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। আগামী কাল ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও দেবেন তাঁরা। প্রচারে তাঁদের পেলে দলের আরও সুবিধা হবে বলে মনে করছেন ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।

পাঁচ বছর পর ত্রিপুরায় মমতা, একই দিনে সফর শাহের

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে পা রাখছেন মমতা। পাঁচ বছর পর ত্রিপুরায় পা রাখছেন তিনি। এর পর মঙ্গলবার আগরতলায় পথসভা করার কথাও আছে তাঁর। পথসভাতেও তাঁর পাশে থাকবেন অভিষেক। তাঁদের এই সভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য তৃণমূলের অন্দরে। উল্লেখ্য, সোমবার ত্রিপুরায় থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিজেপি-র হয়ে খোয়াই এবং শান্তিরবাজারে দু'টি জনসভা করবেন তিনি। আগরতলায় পথসভাও রয়েছে। 

২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পরই ত্রিপুরায় শিকড় মজবুত করতে উদ্যোগী হয় তৃণমূল। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থাও সে ব্যাপারে সাহায্য় করছিল তৃণমূলকে। ত্রিপুরায় দলকে দাঁড় করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন খোদ অভিষেক। তার পর থেকে একাধিক বার ত্রিপুরায় দেখা গিয়েছে অভিষেককে। এ বার মমতাও আসছেন।

আরও পড়ুন: Adani Group Crisis: আদানিদের নিয়ে হট্টগোলে অনীহা তৃণমূলের, ‘মোদির সহযোগী শক্তি’, ডেরেককে তীব্র কটাক্ষ বিকাশের

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্য়েই  ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। তাতে বাংলার মতোই 'লক্ষ্মীর ভাণ্ডার', 'স্টুডেন্ট্স ক্রেডিট কার্ড', 'সবুজ সাথী' প্রকল্পের উল্লেখ রয়েছে। একই ভাবে, চাকরি হারানো ১০ হাজার ৩২৩ জন শিক্ষককে আর্থিক সাহায্যের উল্লেখও রয়েছে নির্বাচনী ইস্তেহারে। 

পাঁচ বছরে ত্রিপুরায় ২ লক্ষ কর্মসংস্থানের উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে

একই সঙ্গে, আগামী পাঁচ বছরে ত্রিপুরায় ২ লক্ষ কর্মসংস্থানের উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে। ১ লক্ষ কর্মহীন যুবককে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতিও ইস্তেহারে রয়েছে। বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে 'ভিসন ত্রিপুরা ২০২৮', ত্রিপুরায় 'কৃষক বন্ধু' প্রকল্পেরও উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে। এ ব্যাপারে দলের নেতা ব্রাত্য বসুর বক্তব্য, "বাংলা মডেল সফল। ত্রিপুরায় সুযোগ দিলে, আমরা করে দেখাব।" রবিবার ২২ জনের প্রার্থিতালিকাও প্রকাশ করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget