এক্সপ্লোর
লোকসভা ভোটের আগে কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ
লোকসভা ভোটের আগে কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে শীতলকুচির ঠগেরডাঙায় দলীয় কর্মীর বাড়ি থেকে ফিরছিলেন স্থানীয় বিজেপি নেতা বরেন বর্মন। অভিযোগ, সেইসময় তাঁর বাইক আটকায় কয়েকজন তৃণমূল কর্মী। বিজেপি নেতাকে প্রথমে রাস্তায় ফেলে ও পরে তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত বিজেপি নেতা কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের দাবি, বিজেপি নেতার বাইকের ধাক্কায় একজন আহত হওয়ায় এই ঘটনা ঘটে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শীতলকুচি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
Tags :
CoochbeharAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























