এক্সপ্লোর
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তার ঘর দখল করে ‘দলীয় কার্যালয় গঠন’ তৃণমূলের, অভিযোগ দায়ের বিজেপির
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তার ঘর দখল করে দলীয় কার্যালয় চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ও বিডিও অফিসে অভিযোগ দায়ের বিজেপির। অভিযোগ, জামালপুর ব্লকের জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়াপাড়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তা শঙ্কর মাজির ঘর দখল করে নেয় তৃণমূল। ২০১৮ সাল থেকে ওই বাড়িতেই তৃণমূলের দলীয় কার্যালয় চলছে বলে অভিযোগ। গতকাল এনিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পঞ্চায়েত অফিস ও বিডিও-র কাছে অভিযোগ দায়ের করে। বিক্ষোভের জেরে ওই ঘরটি উপভোক্তা শঙ্কর মাজির বলে স্বীকার করে নিয়ে দেওয়ালে তাঁর নাম ও আইডি নম্বর লিখে দেন পঞ্চায়েত অফিসের এক কর্মী। তবে ঘর তালাবন্ধ থাকায়, ঢুকতে পারেননি ওই উপভোক্তা। ঘরটিতে দলীয় কার্যালয় রয়েছে বলে স্বীকার করে তৃণমূলের দাবি, গোটাটাই বিজেপি ও পঞ্চায়েত আধিকারিকের চক্রান্ত।
Tags :
East BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























