এক্সপ্লোর
মেমারিতে রেশনের আটা পাচারের সময় হাতেনাতে পাকড়াও রেশন ডিলারের ছেলে
রেশনের আটা পাচারের সময় হাতেনাতে পাকড়াও রেশন ডিলারের ছেলে। পূর্ব বর্ধমানের মেমারির তালচিনি মোড়ে ঘটনাটি ঘটে। গ্রেফতার অভিযুক্ত। বাজেয়াপ্ত ৬ বস্তা আটা। অভিযোগ, বাগগড়িয়া এলাকার রেশন ডিলার আব্দুল হারুণ দীর্ঘদিন ধরেই রেশনের সামগ্রী বরাদ্দের তুলনায় কম দিচ্ছেন বলে অভিযোগ। গতকাল রাতে গাড়িতে করে রেশনের আটা পাচারের সময় রেশন ডিলারের ছেলে আমিনুল ইসলাম মোল্লাকে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর পেয়ে আসেন পঞ্চায়েত অফিসের কর্মী হারাধন পণ্ডিত। অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মোল্লা মহিরুদ্দিন গাড়িটিকে ছাড়ানোর চেষ্টা করেন। রেশন ডিলারের ছেলের ছবি তোলায়, পঞ্চায়েত অফিসের কর্মীর মোবাইলটিও ছিনিয়ে নিতে চেষ্টা করেন বলে অভিযোগ। পরে মেমারি থানার পুলিশ রেশন ডিলারের ছেলেকে গ্রেফতার করে। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি, নিজেদের মধ্যে বোঝাপড়া করে গাড়িটিকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখে তিনি বাধা দেন। তাই তাঁকেই উল্টে মারধর করা হয় বলে অভিযোগ
Tags :
East BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের



























