এক্সপ্লোর
Reporter Stories: কাটোয়ায় ‘স্বামীকে খুনের’ ঘটনায় গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক
পূর্ব বর্ধমানের কাটোয়ায় স্বামীকে খুনের অভিযোগ। গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক। গতকাল সকালে মিষ্টির দোকানের কর্মী সুজিত মণ্ডলকে মৃত অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রী। তিনি দাবি করেন স্বামীর হার্টঅ্যাটাক হয়েছে। কিন্তু, মৃতের গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় পুলিশের। ময়নাতদন্ত করা হয়। এরপরই জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুজিত মণ্ডলকে। মৃতের নাবালিকা মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সুজিতের স্ত্রী শম্পার। সম্প্রতি এই সম্পর্কের কথা জেনে যান সুজিত। তার জেরেই বুধবার রাতে প্রথমে স্বামীকে চপের মধ্যে করে ঘুমের ওষুধ দেন শম্পা। কিন্তু, তাতে মৃত্যু না হওয়ায়, বৃহস্পতিবার ভোরে প্রেমিক নয়ন পালকে বাড়িতে ডাকেন শম্পা। এরপর মুখে বালিশ চাপা দিয়ে সুজিতকে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে গলা টিপেও শ্বাসরোধ করা হয়। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন শম্পা। গতকাল রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককেও গ্রেফতার করেছে পুলিশ।
Tags :
East BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























