এক্সপ্লোর
পারিবারিক অশান্তির জেরে মাকে লাঠি দিয়ে ‘পিটিয়ে খুন’ পেশায় সিভিক ভলান্টিয়ার ছেলের
পারিবারিক অশান্তির জেরে মাকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পেশায় সিভিক ভলান্টিয়ার ছেলের বিরুদ্ধে। হুগলির আরামবাগের ঘটনায় চাঞ্চল্য। গ্রেফতার অভিযুক্ত ছেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ সকালে রবিন কুণ্ডু নামে ওই যুবকের মায়ের সঙ্গে যুবকের পিসির বচসা বাধে। তখনই লাঠি দিয়ে পিসিকে মারতে শুরু করে রবিন। পিসি পালিয়ে গেলে, মাকে লাঠি দিয়ে আঘাত করে রবিন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রৌঢ়া। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রতিবেশীরা আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আরামবাগ থানায় খুনের অভিযোগ দায়ের। এরপরই পুলিশ গিয়ে রবিন কুণ্ডুকে গ্রেফতার করে।
Tags :
HooghlyAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























