এক্সপ্লোর
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার আরএসএসের শিক্ষক সংগঠনের নেতা
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার আরএসএসের শিক্ষক সংগঠনের নেতা। দুর্গাপুরের বেনাচিতি বাজারের নতুন পল্লি এলাকার ঘটনা। ১৫ অগাস্ট দুর্গাপুর মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন আরএসএসের শিক্ষক সংগঠন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের জেলা সম্পাদক চিরঞ্জীত ধীবরের স্ত্রী সন্ধ্যা সাহা। তাঁর অভিযোগ, সোশাল মিডিয়ার মাধ্যমে একাধিক মহিলার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক। বিষয়টি জানাজানি হওয়ায়, তিনি প্রতিবাদ জানানোয় শুরু হয় নির্যাতন। এরপর ওই মহিলাদের সঙ্গে স্বামীর কথোপকথনের স্ক্রিন শট তুলে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ করেন স্ত্রী। বিষয়টি জানাজানি হওয়ায় ফের মারধর, অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। গতকাল বাড়িতে অশান্তি চলাকালীন দুর্গাপুর থানায় খবর দেন প্রতিবেশীরা। আরএসএসের শিক্ষক সংগঠনের ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। বিষয়টি নিয়ে রাজনীতি যেন না হয়।
Tags :
West BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
খুঁটিনাটি



























