এক্সপ্লোর
পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতির আক্রমণ, মৃত ১
ফের হাতির হানায় মৃত্যু। বর্ষবরণের দিন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতির আক্রমণে মৃত্যু হল এক জনের। মৃতের নাম উত্তম সিংহ। বাড়ি শালবনী থানার জারায়। পাথরকুমকুমির জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই ২০-২৫টি হাতির একটি দল রয়েছে। গতকাল সন্ধ্যায় সেই হাতির দল দেখতে মাঠে ভিড় জমায় গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি হাতি হামলা চালায়। শুঁড়ে তুলে আছাড় মারে উত্তমকে। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি হুলাপার্টির সদস্য ছিলেন। যদিও এই কথা মানতে চায়নি বন দফতর।
Tags :
West MednipurAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























