কেশিয়াড়িতে তৃণমূলে ফের ভাঙন, বোর্ড গঠনের আগেই পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ফের তৃণমূলে ভাঙন। বোর্ড গঠনের আগেই পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার প্রায় একবছর পর, আগামী ১০ জুন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। তার আগেই আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ জবা বেসরা। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ৩৫। এর মধ্যে গত বৃহস্পতিবার প্রধান সহ তৃণমূলের ১৮ জন বিজেপিতে যোগ দেন। আজ আরও একজন যোগ দেওয়ায়, বিজেপির সদস্য সংখ্যা বর্তমানে ১৯ জন। তৃণমূলের সদস্য সংখ্যা ১৭। বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষের দাবি, একবছর ধরে বোর্ড গঠন না হওয়ায়, কাজ করতে না পারায়, এই সিদ্ধান্ত। তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন, এনিয়ে তাঁরা বিচলিত নন।
All Shows
































