Recruitment Scam : লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ED-র ম্যারাথন তল্লাশি | ABP Ananda LIVE
Recruitment Scam : নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে লিপস অ্যান্ড বাউন্ডস। নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ১৮ ঘণ্টার তল্লাশি। নিউ আলিপুরের অফিস, দঃ ২৪ পরগনার বিষ্ণুপুরে কারখানায় তল্লাশি। লি রোডে 'কালীঘাটের কাকুর' জামাইয়ের ফ্ল্যাটেও ইডির অভিযান। কীভাবে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা? সূত্রের খোঁজে এজেন্সি । 'কালীঘাটের কাকুর সংস্থা থেকে কেন ৯৫ লক্ষ টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে'। শুধু অফিস ঘর ব্যবহারের জন্য কেন ৯৫ লক্ষ টাকা? প্রশ্ন এজেন্সির: সূত্র। 'লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসকে সামনে রেখেই দুর্নীতির টাকা লেনদেন'। 'তল্লাশিতে হাজার পাতার নথি, লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক উদ্ধার'। তল্লাশিতে ৩-৪টি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার দাবি ইডি সূত্রে






















