Haridevpur: হরিদেবপুরে নাবালিকার অভিযোগে গ্রেফতার হলেন মা ও তাঁর প্রেমিক | ABP Ananda LIVE
Haridevpur: হরিদেবপুরে নাবালিকার অভিযোগে গ্রেফতার হলেন মা ও তাঁর প্রেমিক। নাবালিকার মা খাদ্য দফতরের কর্মী, তাঁর প্রেমিক বারাসাত পুলিশ জেলার কনস্টেবল। গতকাল হরিদেবপুরে একটি ফ্ল্যাটে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, মায়ের মোবাইল ফোনের টেলিগ্রাম চ্যাটের স্ক্রিনশট নিয়ে রাতে থানায় হাজির হয় ১৬ বছরের কিশোরী। প্রেমের পথে কাঁটা মেয়েকে কীভাবে সরাতে হবে, মাকে সেই ব্যাপারে পরামর্শ দিচ্ছেন প্রেমিক। কীভাবে ফ্ল্যাটে আগুন লাগিয়ে মেয়েকে মারতে হবে, তার ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিলেন প্রেমিক, এমনটাই ওই টেলিগ্রাম চ্যাট থেকে জানা যায় বলে পুলিশ সূত্রে খবর। গতকাল হরিদেবপুর থেকে মা ও চন্দননগর থেকে তাঁর প্রেমিক-কনস্টেবলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গত মার্চে ডেটিং অ্যাপের মাধ্যমে কনস্টেবলের সঙ্গে পরিচয় হয় নাবালিকার মায়ের।

















