এক্সপ্লোর
Anandapur: মহিলাদের কটূক্তি করার প্রতিবাদের বদলা? রাতের অন্ধকারে প্রতিবাদকারীর বাড়িতে আগুন।Bangla News
মহিলাদের উদ্দেশে কটূক্তি করার প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রতিবাদকারী ও তাঁর স্ত্রী। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জন যুবককে গ্রেফতার করেছে। গতকাল রাতে এই ঘটনা ঘটে আনন্দপুরের চৌবাগার শ্যামবাদল পাড়ায়। স্থানীয় সূত্রে অভিযোগ, গতকাল সকালে এলাকার মহিলাদের উদ্দেশে কয়েকজন যুবক কটূক্তি করায় তার প্রতিবাদ করেন ভদাই মণ্ডল। অভিযোগ, সেই সময় ওই যুবকরা তাঁকে শাসিয়ে যান। এরপর রাতে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভদাই মণ্ডলের অভিযোগ, ওই যুবকরাই আক্রোশবশত তাঁর বাড়িতে আগুন দেয়।
জেলার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
"বিদেশ যাওয়ার পিছনে, কোন অভিসন্ধি লুকিয়ে?' অভিষেককে নিশানা করে প্রশ্ন সন্দীপন সাহার
বিদেশ যেতে মরিয়া অভিষেকের বিরুদ্ধে পরপর বিস্ফোরক মন্তব্য মদন মিত্রর
'আপনার বিরুদ্ধে ষোলোটা মামলা বিচারাধীন',অভিষেকের মামলা প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের
চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















