এক্সপ্লোর

Football: ৪-৩-এ বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

ভারত জয় করে শহরে ফিরল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালে (ISL Final) বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি শ্যুট আউটে হারায় সবুজ মেরুন।

বাঁধভাঙা উচ্ছ্বাস:

আইএসএল জয়ের পর বিশাল কায়েথ, প্রীতম কোটালরা বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উল্লাসে ভাসলেন মোহনবাগান সমর্থকরা। গোটা মরসুম জুড়েই অনবদ্য পারফর্ম করে নজর কেড়েছেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কায়েথ। ফাইনালেও ফের গোলকিপার হাত ধরে এল জয়। পেনাল্টি শ্যুট আউটে একটি অনবদ্য সেভ করেন বিশাল। ম্যাচ জুড়েও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশালের সেভ ছাড়াও পাবলো পেরেজ একটি শট গোলের তেকাঠির মধ্যেই রাখতে পারেননি। ফলে টাইব্রেকারে ৪-৩-এ বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান।

নতুন নাম:

প্রসঙ্গত, আইএসএলে প্রথম খেতাব জয়ের পরেই আগামী মরসুম থেকে এটিকে মোহনাবাগানের নাম বদলের কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। পরের মরসুম থেকে আর এটিকে মোহনবাগান নামে আইএসএলে খেলবে না সবুজ মেরুন। দলের নতুন নাম হল 'মোহনবাগান সুপার জায়ান্টস'। এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে দাঁড়িয়ে গোয়েঙ্কা বললেন, 'আমরা বিষয়টা আগেই ভেবে রেখেছিলাম। ঘোষণার জন্য অপেক্ষা করেছিলাম। আমাদের মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার মতো সময় আর পাওয়া যাবে না। এটাই সেরা সময়।'

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা:

কলকাতার ক্লাবের জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি লেখেন, 'আইএসএল ফাইনালে এই অনবদ্য পারফরম্যান্সের জন্য এটিকে মোহনবাগানকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, ফুটবলের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতার প্রশংসনীয়, তোমরা আরও উন্নতি করবে। ভবিষ্যতের সকল ম্যাচের জন্য আমার তরফে অনেক শুভেচ্ছা রইল।'

ম্যাচের বিবরণ:

প্রথমার্ধের ১৩ মিনিটে কর্নার পায় এটিকে মোহনবাগান। পেট্রাটসের কর্নার কিক ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগিয়ে বসেন রয় কৃষ্ণা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন পেট্রাটস।

যদিও গোল খেয়ে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বেঙ্গালুরু এফসি। ৬০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছিল বেঙ্গালুরু। তার ফলও পায়। প্রথমার্ধে ৩ মিনিট ইনজুরি টাইম দিয়েছিলেন রেফারি। তিন মিনিট শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড বাকি। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের বক্সে রয় কৃষ্ণাকে ফাউল করে বসেন শুভাশিস বসু। রেফারি পেনাল্টি দিলে কৃষ্ণা নন, শট নিতে যান সুনীল ছেত্রী। ঠান্ডা মাথায় গোল করেন তিনি। 

দ্বিতীয়ার্ধে উলটপুরাণ। ৭৮ মিনিটের মাথায় সুরেশ সিংহের কর্নার কিক থেকে শূন্যে লাফিয়ে হেড করে দুরন্ত গোল করেন রয় কৃষ্ণা। যিনি আবার এটিকে মোহনবাগানের প্রাক্তনী। তবে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে কোনও উৎসব করলেন না কৃষ্ণা। নাটকের তখনও বাকি ছিল। শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে সদ্য নামা কিয়ান নাসিরিকে ফাউল করেন পাবলো পেরেজ। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন পেট্রাটস।

ভিডিও জেলার

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

সেরা শিরোনাম

Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget