এক্সপ্লোর
Udit Raj: রাষ্ট্রপতি সম্পর্কে ট্যুইট করে তুমুল বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ উদিত রাজ। Bangla News
কোনও দেশ যেন দ্রৌপদী মুর্মুর মতো রাষ্ট্রপতি না পায়। আনুগত্যেরও সীমা থাকে। রাষ্ট্রপতি সম্পর্কে এই ট্যুইট করে তুমুল বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ উদিত রাজ। তিনি ট্যুইটারে আরও লিখেছেন, রাষ্ট্রপতি দাবি করেন ৭০ শতাংশ লোক গুজরাতের নুন খেয়ে থাকে। আগে নিজে নুন খেয়ে জীবন কাটিয়ে দেখান। রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করার পরই, কংগ্রেস নেতাকে সমন পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। উদিত রাজকে দলিত বিরোধী বলে মন্তব্য করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তুমুল বিতর্কের মুখে পড়ে, আরও একটি ট্যুইটে কংগ্রেস নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি তাঁর পূর্ণ সম্মান রয়েছে।
জেলার
৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















