Abhishek Banerjee: শহিদ মিনারে অভিষেকের সভার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ DA-আন্দোলনকারীরা
Abhishek Banerjee: শহিদ মিনারে (Sahid Minner) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হলেন DA-আন্দোলনকারীরা (DA Protesters)। আগামীকাল অভিষেকের সভা অন্যত্র করার নির্দেশ দিক হাইকোর্ট (CALCUTTA HIGH COURT), আবেদন মামলাকারীদের। আবেদনে বলা হয়েছে, আদালতের অনুমতিতে হাজার পাঁচেক DA-আন্দোলনকারী শহিদ মিনারের নীচে ধর্নামঞ্চে রয়েছেন। সেখানে আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভায় ৪০-৫০ হাজার লোক হলে, গোলমালের আশঙ্কা রয়েছে। মামলাকারীদের আইনজীবীর দাবি, DA-মঞ্চের কাছে সভা করলে, সমস্যা হতে পারে। তাই অন্যত্র সভা করার নির্দেশ দিক হাইকোর্ট। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekher Mantha)। সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেয় আদালত। আজই দুপুর ২টোয় শুনানি।






















