Park Street Fire News: পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে পার্ক স্ট্রিটের একাংশ
পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন। পার্ক স্ট্রিট-ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল কালো ধোঁয়ায় ঢেকে গেছে। পার্ক স্ট্রিটের মুখে ওয়ান বাই ওয়ান ক্যামাক স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন। আশপাশের অফিস খালি করে দেওয়া হল।আশপাশের রেস্তোরাঁ, কাফে থেকে বার করে দেওয়া হল গ্যাস সিলিন্ডার। ইতিমধ্যেই দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে । জল এবং ফোম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। আগুনের উৎসস্থল খুঁজে বার করার চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। ইতিমধ্যেই রেস্তোরাঁ সংলগ্ন বহুতল খালি করে দেওয়া হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শিশু এবং বৃদ্ধদের। রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। আগুনের তীব্রতায় ভেঙে পড়ছে রেস্তোরাঁর অ্যাসবেস্টসের ছাদ।

















