এক্সপ্লোর
Bowbazar : বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে বন্ধ হল জল ঢোকা
বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হয়েছে। মেট্রো সূত্রে খবর, নতুন করে মাটি ক্ষয় হয়নি। গতকাল রাতভর পর্যবেক্ষণ করেন মেট্রোর আধিকারিকরা। এই মুহূর্তে ওই এলাকায় মাটির শক্তি বাড়ানোর কাজ চলছে। অন্যদিকে, মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের আরও কয়েকটি বাড়ি আজ খালি করার সম্ভাবনা। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই বউবাজারের ওই এলাকা থেকে দেড়শোরও বেশি বাসিন্দাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন, ১০টি বাড়ি ছাড়া আর কোনও বাড়িতে ফাটল ধরেছে কি না। এর পাশাপাশি, এলাকায় মোতায়েন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
আরও দেখুন





















