এক্সপ্লোর

Online Gaming Addiction: অনলাইন গেমে আসক্তি, বকাবকি করায় দাদাকে কুপিয়ে খুন! মাকেও খুনে চেষ্টা

অনলাইন গেমের নেশা এতটাই চরমে পৌঁছেছিল যে, পরিবারের সদস্যকে খুন করল যুবক। জানা গিয়েছে, অনলাইন গেম খেলা নিয়ে বকাবকি করায় দাদাকে ‘কুপিয়ে খুন’ করে এক যুবক। পাশাপাশি মা-কেও কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। শেষ নয় এখানেই, এর পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত যুবক নিজে, পরে মৃত্যু হয়েছে তাঁরও। মৃতেরা হলেন সূর্যকান্ত মণ্ডল ও চন্দ্রকান্ত মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত যুবকের মা হাসপাতালে ভর্তি। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে  চণ্ডীপুর থানার সুলতানপুরে।  ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ছবিটা নতুন নয়, একটু অবসর মানেই হাতে মোবাইল ফোন আর ভিডিও গেম। ভার্চুয়াল দুনিয়া কার্যত নেশায় পরিণত হয়েছে শিশু-কিশোরদের। একটা পর্যায় কমপ্লিট করলেই আর একটা লেভেলেরপর্যায়ের হাতছানি। আর এই মারাত্মক নেশার ফল কতটা মারাত্মক হতে পারে তা প্রমাণ করল পূর্ব মেদিনীপুরের একটি ঘটনা।  রাত জেগে গেম খেলতে বাধা দিয়েছিলেন মা ও দাদা। বকাবকি করেছিলেন। তার জেরে দু’জনকেই ধারাল অস্ত্রের কোপ যুবকের। হাসপাতালে মৃত্যু হয়েছে দাদার, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা। ঘটনায় উদ্বিগ্ন মনোরোগ বিশেষজ্ঞরা। 

স্থানীয় সূত্রে খবর, ভগবানপুরে মোটরবাইক সারানোর কাজ করতেন চন্দ্রকান্ত। লকডাউনে কাজ চলে যাওয়ার পর আসক্ত হয়ে পড়েন অনলাইন গেমে। রাত জেগে গেম খেলা নিয়ে দাদা ও মায়ের সঙ্গে তাঁর প্রায়ই অশান্তি হত। অভিযোগ, দাদাকে মারধরও করতেন ভাই। আদিত্য ঘটক নামে ওই পরিবারের এক আত্মীয়ের কথায়, 'গেমে আসক্ত ছিল। পিসি ও দাদা বকাবকি করতে মারধর করে। কাল রাতে এই ঘটনা। রবিবার ভোর রাতে অশান্তি চরমে ওঠে। পুলিশ সূত্রে খবর, দাদা ও মা বকাবকি করায় ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন চন্দ্রকান্ত। অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মারা যান দাদা। আহত হন মা। 

কিছুক্ষণ পরে বাড়ি থেকে দূরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় চন্ত্রকান্তকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশের অনুমান, মা-দাদার ওপর হামলা চালানোর পর বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন চন্দ্রকান্ত। হাসপাতালে চিকিত্সা চলছে মায়ের। ঘটনায় মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রের মন্তব্য,  অভিভাবকদের এখনই সতর্ক হতে হবে। না হলে আরও বাড়বে বিপদ।

ভিডিও জেলার

Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Abhishek Banerjee | থানা নয়, একেবারে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee | সেবাশ্রয় চালাতে বিনিয়োগ আসত কীভাবে? অভিষেকের কর্মসূচি ঘিরে প্রশ্ন ববির
BJP Holds Tiranga Yatra | রণক্ষেত্র হয়েছিল ধর্মতলা, সেই রুটেই তিরঙ্গা যাত্রা করল বিজেপি
Supreme Court | বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ, সমর্থনযোগ্য নয়! পুলিশের ভূমিকায় মন্তব্য শীর্ষ আদালতের
CJP Protest Withdraw |

সেরা শিরোনাম

গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget