এক্সপ্লোর
Nadia Accident Update: নদিয়ায় হাঁসখালিতে রাজ্য সড়কে দুর্ঘটনায় তদন্তে ফরেন্সিক| Bangla News
নদিয়ায় হাঁসখালিতে রাজ্য সড়কে দুর্ঘটনা, তদন্তে ফরেন্সিক। ১৭জনের মৃত্যুর ঘটনায় তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা। শনিবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় মৃত্যু হয় এক মহিলার। বাগদা থানার অন্তর্গত পারমদনপুরের বাড়ি থেকে মৃতদেহ নিয়ে নবদ্বীপে সৎকারের উদ্দেশে রওনা হন ৩০-৩৫ জন। শনিবার, রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা, পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। পরে হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়।
আরও দেখুন





















