এক্সপ্লোর

Swasthya Sathi Scheme: '.. প্রয়োজন পড়লেও স্বাস্থ্য সাথী কার্ডে মিলবে না বাড়তি টাকা', নতুন নিয়ম চালু


Bengal Govt On Swasthya Sathi Scheme: স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। এবার থেকে রোগীরা ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। তারপর মেটানো হবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল। নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অনিয়ম নজরে আসায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।  ফের নিয়ম বদল হল স্বাস্থ্য সাথী প্রকল্পে। এবার আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছে, এবার থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পে কোনও রোগী হাসপাতালে ১০ দিনের বেশি ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে।তা খতিয়ে দেখার পর হাসপাতালের বিলের টাকা মঞ্জুর করবে রাজ্য সরকার।
 
এ ছাড়াও, স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় স্বাস্থ্য সাথী প্রকল্পে জেনারেল সার্জারি ও স্ত্রী রোগ সংক্রান্ত অস্ত্রোপচারের প্যাকেজের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বদল করা হয়েছে। যে অস্ত্রোপচারের জন্য রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, শুধুমাত্র তার প্যাকেজের টাকাই দেবে রাজ্য সরকার। রোগীর অন্য কোনও শারীরিক সমস্যা ধরা পড়লে এবং সেই সংক্রান্ত আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন পড়লেও মিলবে না বাড়তি টাকা। নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু হঠাৎ কেন এই বদলের প্রয়োজন হল? স্বাস্থ্য দফতর সূত্রে দাবি,বেশকিছু বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষ অসদুপায় অবলম্বন করে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এধরনের অনিয়ম নজরে আসার পরই নতুন অ্যাডভাইসরি জারি করা হয়েছে। মাস সাতেক আগেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবায় অর্থোপেডিক অস্ত্রোপচারের ক্ষেত্রে নিয়ম বদল করেছিল রাজ্য সরকার। এবার আরও কিছু নিয়মে বদল আনা হল। ABP Ananda LIVE 

ভিডিও জেলার

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

সেরা শিরোনাম

Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget