Tollygaunge News: পরিচালক কিংশুক দে-র সিনেমার শ্যুটিংয়ে যোগ দিলেন না টেকনিশিয়ানরা
ABP Ananda LIVE: আবার সমস্যার মেঘ টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে । পরিচালক কিংশুক দে-র সিনেমার শ্যুটিংয়ে যোগ দিলেন না টেকনিশিয়ানরা । আজ বাঘাযতীনে তাঁর নতুন ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল
আরও খবর...
ডোমকলে পরিযায়ী শ্রমিকদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি । কেরল ফেরত দুই গোষ্ঠীর বিবাদে বোমাবাজি। ২১ নম্বর ওয়ার্ডের অম্বরপুর পশ্চিমপাড়ায় উত্তেজনা । বোমার আঘাতে এক মহিলা আহত । ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের । পুরনো শত্রুতার জেরে গন্ডগোল, অনুমান পুলিশের ।
অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে আজ রাস্তায় নামছে বিজেপি। বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে বিকেলে শুরু হবে 'নারী সম্মান যাত্রা'। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে, তাঁর বিরুদ্ধেই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বিজেপি শিবিরে।
বউবাজারের শ্রীনাথ দাস লেনে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল একজন শ্রমিকের। রবিবার সকাল ১১টা নাগাদ বাড়ির তিনতলার একাংশ ভেঙে আটকে পড়েন একজন শ্রমিক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।





















