Anubrata Mondal: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে গেলাম', অনুব্রতর নিশানায় অভিষেক।
ABP Ananda LIVE : 'ঋতব্রত তৃণমূল'-এ অনুব্রত, ফের নিশানায় অভিষেক। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে গেলাম'। 'বীরভূম থেকে সাড়ে ৩ কোটি টাকা রেভিনিউ পেত সরকার'। 'পরে পাথরের জন্য সেই টাকা দিনে ৪০ লক্ষ টাকা হয়েছিল'। 'ভোটে হারের পর ৪ বার মমতা ফোন করেছিলেন'। 'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি কেষ্টর। গোলপার্কে 'ঋতব্রত তৃণমূল'-এর একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত। 'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে ফিরহাদ, অনুব্রতরা।
'অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা', কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
যাঁরা কালীঘাটের সঙ্গ ত্যাগ করে 'বিদ্রোহী'দের হাত ধরেছেন, তাঁদের আজ আক্রমণ শানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে বলা বাহানা হয়ে গিয়েছে, কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। এ ছাড়াও 'ঋতব্রত-পন্থী'দের তিনি 'সেটিং কোম্পানি' বলেও অভিহিত করেন।
কালীঘাটের সঙ্গে এখনও মোট ১৮ জন সাংসদ রয়েছেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রাজ্যসভার ১০ জন ও লোকসভার ৮ জন, অর্থাৎ ১৮ জন সাংসদ রয়েছেন। অনেকে বিধায়কও আছেন। হ্যাঁ, কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে...। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসেছি। হয়, বিজেপির কোলে যারা দুলছে, কী আর বলব; সেটিং কোম্পানি, সেটিং কোম্পানিতে নাম লেখান। নাহলে গাড়ি নিয়ে এসেছি, জেলে যান। নাহলে আপনার ছেলেকে গ্রেফতার করব, মেয়েকে গ্রেফতার করব। বা আপনার পরিবারকে গ্রেফতার করব।"

















