Nisith Pramanik : নিশীথের গাড়িতে হামলার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগে তদন্তে স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার
কোচবিহারে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাযর ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগে তদন্তে স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। পুলিশ নিজের মত তদন্ত করতে পারবে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। যেহেতু সুপ্রিম কোর্ট এর আগে এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে ফের মামলা বিবেচনার জন্য হাইকোর্টে পাঠিয়েছে। তাই বিচারপতি রাজাশেখর মান্থা এই ইস্যুতে পৃথক মামলায় এর আগের দেওয়া তদন্তে স্থগিতের নির্দেশ প্রত্যাহার করে শুনানি মুলতুবি করে দিয়েছেন। যতদিন না ডিভিশন বেঞ্চ মূল মামলায় নতুন করে শুনানি করে রায় দিচ্ছে, ততদিন এই মামলার শুনানি হবে না।

















