এক্সপ্লোর

Kashmir Incident: ফুলে-ফেঁপে উঠছিল অর্থনীতি, পর্যটকদের ভীত-সন্ত্রস্ত করে কাশ্মীরের থেকে মুখ ফিরিয়ে নিতেই এই হামলা?

ABP Ananda Live: হু-হু করে বাড়ছিল দেশি-বিদেশি পর্যটকের সংখ্য়া। ভরসা ফিরে পাচ্ছিলেন ভূস্বর্গের বাসিন্দারা। ফুলে-ফেঁপে উঠছিল অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে, এতেই সিঁদুরে মেঘ দেখছিল সন্ত্রাসের কারবারিরা। সে কারণেই কাশ্মীরের কোমরে আঘাত করল তারা। পরিসংখ্য়ান বলছে, গত কয়েক বছরে হু হু করে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্য়া। জম্মু কাশ্মীর সরকার সরকার সূত্রে খবর, ২০২১ সালে পর্যটকের সংখ্য়া ছিল ১ কোটি ১৩ লক্ষ। ২০২২ সালে তা বেড়ে হয় ১ কোটি ৮৯ লক্ষ । ২০২৩ সালে তা আরও বেড়ে হয় ২ কোটি ১১ লক্ষ । ২০২৪ সালে ছিল ২ কোটি ৩৫ লক্ষ । এই পর্যটকদের ভীত-সন্ত্রস্ত করে কাশ্মীরের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য় করাই জঙ্গিদের অন্য়তম প্রধান লক্ষ্য়।

 

 

পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিতান-সমীর, বুধবার রাতেই সম্পন্ন হল শেষকৃত্য

চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরেছে স্বামীকে। সেই ভয়ঙ্কর দৃশ্য যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে। একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। দেশে ফিরে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানেই সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা খুন করে বিতান অধিকারীকে। বুধবার বিতানের মৃতদেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী। বিমানবন্দরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালরা। নিহত বিতান অধিকারীর পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। এয়ারপোর্ট থেকে বিতান অধিকারীর মৃতদেহ সঙ্গে নিয়ে বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। হাজির ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা। 

পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহরও। স্ত্রী ও ১৭ বছরের মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীরে ঘুরতে। বুধবারই ফেরার কথা ছিল। ফিরলেনও। কিন্তু কফিনবন্দি হয়ে। ক'দিন আগে যে মানুষগুলো আনন্দ করতে করতে, পরিবারকে নিয়ে বেড়াতে গেছিল, আজ কলকাতায় এল তাঁদের প্রাণহীন শরীর।  জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্য় সম্পন্ন হল বুধবার রাতেই। 

ভিডিও খবর

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget